সময় তো কেটে যায় সময়ের বহমান ঘড়িতে, জীবন তো কাটে না একরকম সবার পৃথিবীতে। কারও জীবন কাটে ঝর্ণার জলের মত প্রানবন্ত, কারও জীবন বেদনার জলে ভাসে কেবল অনন্ত। এ কেমন নিয়তির ব্যবধান গড়েছেন বিধাতা? কারও বুকে সুখ আর এ বুকে কষ্টের কাহীনীগাঁথা। এ বুকের যন্ত্রণা পৌছে না কি খোদার ঐ আরশে? দেখে যাও হে খোদা এ বুক জ্বলে যায় তাপসে। প্রভু স্বামী এ বুকে তোমারই আবাস তুমি বলেছ! সেখানেতে জ্বলে চিতা তবে কি তুমিও প্রভু জ্বলেছ? সময় তো কেটে যায়, টিকটিক করে ঐ ঘড়িতে, ব্যথা তো কাটে না। পারিব কি সুখ নিয়ে মরিতে?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
উপকুল দেহলভি
এ বুকের যন্ত্রণা পৌছে না কি খোদার ঐ আরশে?
দেখে যাও হে খোদা এ বুক জ্বলে যায় তাপসে।
খোদাকে দেকে দেখানোর কিছু নাই খোদা এমনিতেই সব দেখেন,
ভালো লাগলো
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।