একবার শুধু একবার বারান্দায় আসবি তোকে খুব দেখতে ইচ্ছে করছে, তোর চোখে চোখ রেখে চলে যাবো তোকে স্পর্শ করার কথা বলবো না বলবো না, ভালবাসি, ভালবাসি জানতে চাইবো না, কেমন আছিস!
একবার, আসবি বারান্দায়। তোকে শেষ বারের মতো আমার খুব দেখতে ইচ্ছে করছে জানিস, ছোটবেলায় আমি অন্ধকার খুব ভয় পেতাম অন্ধকার দেখলে মাকে জড়িয়ে ধরতাম। এখন, আলো দেখলে আমার অসহ্য লাগে মরে যেতে ইচ্ছে করে।
আসবি, একবার বারান্দায় তোকে এক নজর দেখে অন্ধকারে হারিয়ে যাবো আলো আমাকে স্পর্শ করতে পারবে না কখনো।
আমি সিদ্ধান্ত নিয়েছি, তোকে শেষ বারে মতো একবার দেখে আমি আমার দু'চোখ উপড়ে ফেলবো। আমার বেঁচে থাকা জন্য আমার মুহুর্তগুলোকে অন্ধকার করে ফেলা একান্ত জরুরী।
আসবি, বারান্দায় তুই আকাশ দেখবি আমি তোকে দেখবো।
অন্ধ হয়ে অন্ধকারে আমি শুধু তোকে দেখবো। তুই ছাড়া দ্বিতীয় কোন নারীর মুখ আমার চোখে ভেসে উঠবে না আর। আমার চোখে তুই অমরত্ব পাবি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোকতার হোসাইন
অসাধারণ। আগে ও আপনার লিখা পড়েছি। ভোট আর দোয়া রইল।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
কবিতায় প্রেমিকার সাথে বিচ্ছেদের পর প্রেম ধরে রাখতে দু'চোখ অন্ধ করে প্রেমকে অমরত্ব দেওয়ার কথা বলা হয়েছে
১৩ এপ্রিল - ২০১১
গল্প/কবিতা:
১৭ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।