নির্বাক আর্তনাদ

কষ্ট (জুন ২০১১)

আরাফাতুল আরেফিন
  • ১১
  • 0
  • ১৭৬
সকাল বেলা তুমি আমার-
সাঝের বেলা কার?
আলো হয়ে কাছে এসে-
সৃষ্টি কর হাহাকার,

প্রথম দেখায় বলেছিলে ভালবাসি-
তা আমি কেমনে ভুলে ফেলে আসি?
আমার হয়েও নও তুমি আমার-
পাশে বসে আমার ভাবছ কথা কার?

ভালবাসার প্রথম শিহরণ তুমি জাগিয়েছিলে,
আজ কি হঠাথ তাও ভুলে গেলে?
জানি তুমি ভুলনি করছ ভোলার ভান,
নিজের হাতেই করেছ নষ্ট নিজেরই সম্মান,

হয়ত চেয়েছিলে আমায় তোমার করে,
সেই চাওয়াটা কি হারিয়ে গেল পাবার পরে?
জানি না পারব কি ভুলতে সব বেথার স্মৃতি?
পারব কি টানতে আমি এ সম্পর্কের ইতি??
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তৌহিদ উল্লাহ শাকিল N/A sei valobasar সাতকাহন এবং না পাওয়ার কষ্ট . ভালো লেগেছে তবে আরো ভালো লেখা চাই .
মিজানুর রহমান রানা কবিতা ভালো হয়েছে। কিন্তু ভোট দিতে গিয়ে সেখানে একটা দানবের মতো লোকের ভয়ে ভোট দিতে ভয় পেলাম। কী করবো? এমন ফটো রেখেছেন, মাশাল্লাহ।
অরণী ইসলাম হুম্ম্ম্মম্ম্ম্মম, ভালো , ভালো
Md. Akhteruzzaman N/A বিষয়বস্তু ভালো কিন্তু ভাব প্রকাশে মুন্সিয়ানা দেখাতে পারেননি| শুভেচ্ছা |
খোরশেদুল আলম সব দূঃখ কষ্ট ভূলে নতুন আনন্দের পথখুঁজে নিতে হবে তাহলে ব্যর্থতার কষ্ট থেকে রেহাই পাওয়া যাবে, ভালো .....
Akther Hossain (আকাশ) আমার হয়েও নও তুমি আমার- পাশে বসে আমার ভাবছ কথা কার? এই লাইন ২ টি ভালো লাগলো
Shahnaj Akter N/A সাদামাটা সহজ -সরল একটি কবিতা , ভালো I শুভেচ্ছা আপনাকে ...
এস, এম, ফজলুল হাসান N/A ভালো লাগলো কবিতাটি , অনেক ধন্যবাদ

১০ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬