কষ্টের কোন বর্ণ হয় না। অনুভবের পেয়ালায় মিশে নীল কালো লালে’র আড়ালে এলোমেলো অনুভুতির সায়রে কষ্টেরা হারায় তার অকপট সচ্ছতা।
তাই বুঝি কষ্ট দেখা যায় না। যায় না মুঁছে ফেলাও। সুপ্ত বীজের মতই রয়ে যায় অবিরাম। ঠিক যেন নিরেট বোধের জমীনে অকৃত্রিম জীবানুর অতল অবগাহন।
আমায় কষ্টে পড়া মানুষ বলো না। বলো না তোমাদের আনন্দের কল্কীতে একটু আশ্বাসের আস্বাদ নেব বলে বুভুক্ষের মত জ্বালিয়ে মারছি অবিরত যদিও আমার গলাতেও আকন্ঠ তৃষ্ণা।
মোঃ মোশফিকুর রহমান
যদিও নিয়মিত আসা হয়তো সময়ের সল্পতা হেতু, তবুও যখনই আসি আপনার পূর্ববর্তী লেখাগুলোতে একটু চোখ বুলিয়ে প্রেরণা নেই! আপনার লেখা গল্প কিংবা কবিতা যেকোনো তরুণ লেখকের জন্য প্রেরণার উৎস! আপনার কবিতা পাঠে হৃদয় ছুঁয়ে গেল তাই সর্বোচ্চ ভোট না দিয়ে পারলাম না। আপনার জন্য শুভ কামনা থাকল।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
মানুষের জীবনে কষ্ট যেমন আছে, তেমনি আছে সুখ। এই টানা-পোড়েনের মাঝেই আমাদের জীবন। তাই নিয়ে আমার এই কবিতা।
২৪ জানুয়ারী - ২০১১
গল্প/কবিতা:
৭৬ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।