পরিবারে আদর অনেক পাই কিন্তু মায়ের মত নাই। বোনের আদর অনেক মধুর আদর ভাইয়ের ভালো, দেয় ছড়িয়ে বাবার আদর ভালবাসার আলো । পরিবারে দাদা-দাদী আদর তারা করে , আমার আছে অনেক আদর চাচা-চাচীর ঘরে। কিন্তু জেনো সবাই পরিবারে মায়ের তুল্য নাই। মারলে পরেও মায়ের আদর হাত থেকে তার ঝরে , মায়ের আদর ছাড়া কারও বুকটা কি ভাই ভরে ? সারা জীবন তাইতো আমি চাই যে মায়ের আদর থাকুক সবার মায়ের আদর হয়ে সুখের চাদর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Md. Akhteruzzaman N/A
পরিবারে মায়ের তুল্য নাই।
মারলে পরেও মায়ের আদর
হাত থেকে তার ঝরে- অতুলনীয় কথা। সুন্দর করে বলেছেন ভাই। আর অনেক দিন পর এসেছেন তার জন্য অভিনন্দন।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।