দু'চোখ ভরা জলে, প্রিয়ার মায়া মত্ত গলে ঢলে পড়ে জমিনে, নিঃশব্দে হায় হায় বলে! চোখ যার গগণ দেখে, মহা আশাবাদ ব্যক্ত করে কত বিশাল সমারোহে চন্দ্র-সূর্য, গ্রহ-তারা থাকে। আকাশের মত উদার, নীল নয়না তার কি এমন- চাওয়া কিংবা পাওয়া!
অবিকল হরিণী ঝুমুর ঝুমুর পায়ে হৃদয়ে ভালবাসা তার ব্যাকুল ঝর্ণা গায়ে চায় না আকাশ, চায় না বিশাল ৰমতা চায়নি রাজকন্যার আসন স্বর্গ ভরা- চেয়েছে শুধুমাত্র একটি মন, একটি প্রাণ যে মানুষ দুনিয়ার জীবনে সঙ্গী হয়ে থাকবে ছায়ার মত! আর নিখুঁত সময়ে বুকভরা ভালবাসা দিবে- সুখে-দুঃখের গান গাইবে মায়া-মত্ত ভরে ভালবাসার কুঞ্জ বনে...।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।