আমি মনে করি পৃথিবীর সব মানুষের কাছে তার মা সব চাইতে প্রিয়, তেমনি আমারও প্রিয়। এইতো যদি গতকাল কথা বলে আজ আর যদি নাই বলি তো কাল মুখ ভার করে বলবে- না কথা বলবনা, আমি তখন কাজের কথা বলে তাঁকে বোঝাতে সক্ষম হই। তাই মায়ের সাথে আমার অনেক কথা হয়ে থাকে, মা আমার একলা থাকে যে, বাবার মৃত্যুর পড়ে মা আমাকে একটা কথা-ই বললেন: ৫২টি বছর এক সঙ্গে কাটালাম বিদায় বেলা একবার ও কিছুই বলে গেলনা (শুধু টল টল দুচোখে পানি) আমি বলি- মা শুধু দোয়া কর বিধাতার কাছে বাবা যেন বেহেস্ত নসিব হয়। আমার মা লেখা পড়া জানতেন না কিন্তু আমাদের পাঁচ ভাই - বোনের ৫টি পড়ার টেবিলে সমান নজর বাবাকে যতোটুকু ভয় পেতাম তার চাইতে মাকে বেশী। অসুখ বিসুখে ডাক্তার দেখাতে চান না আমার দুই ছেলের ভবিষ্যৎ নষ্ট হবে বলে আর আমার বা আপনার স্ত্রী যদি তাকে তিরস্কার করে বলে: নাতি-নাতনিদের যত্ন - আত্তি করেনা তার ছেলের কামাই খেতে লজ্জা করে না। আপনারই বলুন এর কি জবাব দেয়া উচিৎ আপনার বা আমার স্ত্রী-কে। আমি জবাব দিইনি আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিন আরফান. N/A
কিছুই বলার নেই. শুধু বলব- তালেছে তাল মিলা. শুভ কামনা রইল. তবে নিয়মিত থাকার জন্য কিছু শুভেচ্ছা পেলেন. ১ টি ফুল.
Md. Akhteruzzaman N/A
আপনি ঠাস করে মূলটা বলে দিলেন| কথা শিল্পী হলে আপনাকে কথা বলতে হবে| এই বিষয়টাকেই ছোট ছোট কথার অলংকার দিয়ে সাজাতেন তবে আরও কত সুন্দর-ই না লাগত!
সূর্য N/A
যাযাবর, স্ত্রীকে বল, "তুমিও তোমার ছেলের বউয়ের শাশুড়ি হবে, এই কথাগুলো সেই সময়ের জন্য তোলা রইল" এর চেয়ে বেশী বলাতো ভদ্র স্বামী বেচারার পক্ষে সম্ভবনা। আর খবরদার **Shahnaj Akter** এর কথামতো কিন্তু করবেনা। দেশে নারি নির্যাতন বিরোধী আইন আছে। স্ত্রী কর্তৃক স্বামী ও শশুর/শাশুড়িদের মানষিক নির্যাতন বিরোধী আইন নেই।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।