মানব সমুদ্রে মুক্তির স্বপ্নদ্রষ্টা মহান নেতার বজ্রকণ্ঠে উচ্চারিত উদাত্ত আহবান, মুক্তির স্বাদ পেতে উজ্জীবিত জনতা হায়েনাদের রুখতে প্রতিরোধ গড়ল দিল আত্মবলি দান| হার না মানা জাতি নয়কো মাথা নোয়াবার পেল গর্বিত পতাকা দেশ সার্বভৌম স্বাধীন, অর্থনৈতিক মুক্তির সুদীর্ঘ প্রতীক্ষায় সোনালী অর্জন আজ মলিন|
বাংলার ঘরে ঘরে আসবে কবে স্বচ্ছলতার হাস্যোজ্জ্বল বাহার, নিশ্চিন্ত হবে মা সন্তানের মুখে তুলে দিয়ে দুমুঠো আহার। মুক্তির চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রজন্মকেই আসতে হবে এগিয়ে কাঁধে তুলে নিতে হবে দায়ভার, সততা ও নিষ্ঠায় মেধা ও মননে ঘুচাতে হবে নিরক্ষরতার অন্ধকার দূর করতে হবে দুষ্টচক্র দারিদ্রতার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আহমেদ সাবের
আমরা দেশের কাছে অনেক কিছু চাই। কিন্তু, দেশকে দেবার কথাটা ভুলে যাই। এ কবিতায় সে কথাটা খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। "প্রজন্মকেই আসতে হবে এগিয়ে / কাঁধে তুলে নিতে হবে দায়ভার,"। চমৎকার বক্তব্য। ভাল লাগল কবিতা।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।