এই আমি, আবার নতুন করে সাজাবো আমার সংসার, ফলে ফুলে ভরবে আঙ্গিনা, আমার হাতে গড়া বাগান। ফুল আর পাখির কলতানে বইবে আনন্দ হিল্লোল। আমি গড়তে চাই সমাজ যেখানে সবাই মানুষ। অবিচারের পাহাড় ডিঙ্গিয়ে মানুষ পাবে মানুষের মর্যাদা। শিশুরা ফোটাবে নিষ্পাপ হাসি, আমার বাগানের ফুল, সংসারের সুখ সবি-ই নিষ্পাপ। যেন সদ্যস্নাত একটি শিশুর মুখ, যা আমার স্বপ্নের প্রতিচ্ছবি। আমি গড়তে চাই দেশ, যেখানে মানুষের কান্নায় বইবে না নদী, মানবের অস্তিত্বের সংগ্রামে মানুষই জয়ী নিরবধি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।