একটিবার বাইরে এসে দেখো অমলিন জোৎ¯স্না। একটিবার হাত বাড়িয়ে দাও আমার হাতে। নেবে তো নাও যত খুশী, আকাশটা তোমাকে দিলাম। ঘরের চৌকাঠ পেরিয়ে একটিবার পা বাড়িয়ে দেখো শরৎ শশীর স্নিগ্ধ শীতল মুক্তোদানায় ভরে যাবে তোমার শুন্য আঁচল। পৃথিবীটাও তোমাকে দিলাম। নির্জন রাত্রি অমানিবাস ভালোবেসে নির্ভয়ে একটিবার আমার হাতটি ধরো। বিশ্বাসের পূর্নতায়, নির্মল স্নিগ্ধতায় আমার যা কিছু পাওয়া। এই নির্মল আকাশ, সুন্দর পৃথিবীর যা কিছু অতীত বর্তমান নিঃশর্তে সবিই তোমাকে দিলাম। অতঃপর বাইরে এসে একটি বার আমার হাতটি ধরো যা তুমি ফিরিয়ে দিয়েছিলে কোন এক নির্জন বিকেলে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।