ক্লাসিক সময়ের বিড়ম্বনায় চোরা কাঁটার আঘাত সয়েছি কতো! সেই কবে সিঁকেয় তুলে রেখেছি দু’লাইনের প্রথম পবিত্র চিঠি। যেখানে জড়িয়ে আছে আমার দোলক অনুভূতির খসড়া। পাল তোলা নৌকায়, ঘোলা জলের অদৃশ্য কম্পন। সময়ের পরতে পরতে জীবনের জলছবি আঁকা হয় রক্তাক্ত ক্যানভাসে। সেই কবে? সময়ের জোড়া পালকে চলেছিল গোপন অভিসার। অন্তসার শুন্য আজ সেই আমি বড় হিসাব মেনে চলে সময়ের লেনদেন। ঝুলকালি লেগে থাকা পুরনো সিঁকে থেকে আজও নামানো হয়নি সেই দু’লাইনের খোলা চিঠি। আমি এতই বেহিসেবী, সিন্দুরে মেঘ দেখে আজও ভাবি, আমার স্বপ্নের সিঁকেটা ঠিক আছে তো?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ইমরানুল হক বেলাল
একটি সুন্দর কবিতা হয়েছে।
পড়ে ভালো লাগলো। আপনাদের মতো সাহিত্যসেবীদের জন্য
আমার ভালোবাসা চিরকালের।
আপনার সু-দীর্ঘ সাফল্য জীবন কামনা করি।
ভোট দিয়ে গেলাম।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।