আর একটা বার ,
আর একটা বার, আমি ফিরে যেতে চাই,
আমার হারানো ছোট্ট বেলায়,
আমার আমি কে ফিরে পেতে চাই,
সবুজ গায়ের ঐ পথ চলায়।
সেই হারানো দিনগুলো,
আজো ভাবনায় ভাসে এলোমেলো
খুজে-ফিরি তারে আজ বেলা-অবেলায় ।
আজো মনে পড়ে ঐ, কত হৈ, চৈ,
গোল্লাচুট আর লুকোচুরি খেলায়।
মিশে গেছে আজ সবি স্মৃতির পাতায়।
আর একটা বার, আমি ফিরে যেতে চাই,
হাঁসি-খুশি ভরা সে খেলার মেলায়।
আমার সাথীদের ফিরে পেতে চাই,
দল বেঁধে চলিতে পুরনো সে পাঠশালায়।
সেই স্মৃতিময় দিনগুলো,
আজো স্বপ্ন হয়ে এসে জ্বালায় আলো.
নিরিবিলি ভাবে মন আজ বেলা-অবেলায়।
আর একটা বার,
আর একটা বার, আমি ফিরে যেতে চাই,
যেথা সবুজের সমাহারে পাখিরা উড়ে বেড়ায়।
আমার কৈশোর আমি ফিরে পেতে চাই,
পেলে আসা দিনগুলো আবারো সাঁজাই।
সেই ফুল কুড়ানো দিনগুলো,
আজো পিছু ডাকে, বলে ফিরে চলো,
চলো সে ছেলেবেলার আপন ঠিকানায়।
আজো মনেপড়ে মোর ভাটীয়ালী সুর,
হাটে-ঘাটে গেয়ে উঠা গানের মেলা।
সবি আজ হারিয়েছে কোন সে দূর অজানায়?
আর একটা বার,
আর একটা বার আমি ফিরে যেতে চাই,
আমার হারানো ছোট্ট বেলায়,
আমার আমি কে ফিরে পেতে চাই,
সবুজ গায়ের ঐ পথ চলায়।
০৫ এপ্রিল - ২০১১
গল্প/কবিতা:
৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৬