হৃদয়ে অরন্য

বন্ধু (জুলাই ২০১১)

Mrinmoy
  • ৪৪
  • 0
  • ১৩৩
অরন্য নেই, সে নেই তার অগোছালো সেই ঘরে
অরন্য নেই, তাই চির চেনা সেই পাকুর গাছের সবুজ পাতারা ঝরে ।
এই গাছের নিচেই গোলচত্তরে বসতো মোদের মেলা
হৈ চৈ এ মেতে থাকতাম বিকেলের পুরোটা বেলা ।

কখনো চলতো দাবার কাফেলা, কখনো টুয়েন্টি নাইন
কখনো যেতাম লোকালয় ছেড়ে ধরে সেই রেল লাইন ।
অরন্য তখন পাথর কুড়িয়ে ছুড়তো শূন্য মাঠে
হঠাৎ কখনো গলা মেলাতো মন বাউলের সাথে ।

বাউলের ঐ একতারা নিয়ে বাজাতো সে এলোমেলো
বাউল এখনো গেয়ে যায় গান, শুধু অরন্য চলে গেল ।
অরন্য নেই, অরন্য নেই , অরন্য চলে গেছে
অরন্য নেই, তবুও সে আছে, হৃদয়ের সাথে মিশে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুন ম. আজিজ মৃত বন্ধুর কথা মনে হচ্ছে , ভালৈা লিখেছেন
বাহারুল আজিম ভালো লাগলো. ভায়ের ছবিটাত অনেকটা বারাক ওবামা এর মতো.
Mrinmoy ধন্যবাদ Pondit Mahi ,আহমেদ সাবের ও উপকুল দেহলভি কে....
উপকুল দেহলভি অনেক ভালো লাগলো, এগিয়ে যান আলোকিত আগামীর পথে, শুভ কামনা রইলো.
আহমেদ সাবের একজন বন্ধুর বিরহের অসাধারন আলেখ্য। খুব ভাল লাগলো। আপনার কাছ থেকে গদ্য কবিতা চাই।
Mrinmoy অনেক ধন্যবাদ আমার কবি বন্ধুদের তাদের চমৎকার কিছু মন্তব্যের জন্যে......
R k shamim অনেক সুন্দর।

০৩ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী