আমার গ্রাম

গ্রাম-বাংলা (নভেম্বর ২০১১)

অনিমেষ দিপু
  • ২২
  • 0
  • ১২৬
সবুজ পথের পাশে ফসলের ক্ষেত
দূরের আকাশ পানে অবারিত মেঘ।
মেঘের আড়াল হতে উঁকি মালে রবি
শিল্পির আঁকা যেন কোন স্বপ্নময় ছবি।
মেঠো পথে রাখালেরা গেয়ে যায় গান
বধুরা ঘরে ফেরে শেষ করে স্নান।
সোনার ফসল ঘরে আনিতে এবার
কৃষকেরা আনন্দে হয় নদী পার।
গোধুলী লগ্নে রাখাল ফিরে এসে ঘরে
একপাল গরুগুলো গোয়ালেতে ভরে।
অলস নদীর বুকে এক চিলতে চর
মাথা গোজার ঠাঁই সেথা কৃষকের ঘর।
নতুন ফসল যেন কৃষক-কৃষাণীর প্রাণ
সুখে-দুখে গল্পে গাঁথা সে আমার গ্রাম।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
অনিমেষ দিপু থাঙ্কস!!!
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০১২
এস, এম, ফজলুল হাসান N/A ভাল লাগল ।শুভকামনা রইল ।
তৌহিদ উল্লাহ শাকিল N/A বেশ লিখেছেন । অনেক শুভকামনা রইল
Sharpa Uddin সবুজ পথের পাশে ফসলের ক্ষেত দূরের আকাশ পানে অবারিত মেঘ/ সুন্দর।
মিজানুর রহমান রানা শিল্পির আঁকা যেন কোন স্বপ্নময় ছবি। মেঠো পথে রাখালেরা গেয়ে যায় গান বধুরা ঘরে ফেরে শেষ করে স্নান।------------খুব ভালো..
Sujon সুখে-দুখে গল্পে গাঁথা সে আমার গ্রাম।বাহ্ চমৎকার
Azaha Sultan ভাই, অনেক সুন্দর লাগল আপনার কবিতা....কামনা রইল আপনার প্রতি.....

০৩ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬