হয়তো তোমায় বৃষ্টি ছুয়েছে উদাস করেছে মন, আমার সাথে দিয়েছে আড়ি, বলেছে করলে বাড়াবাড়ি, ফিরবেনা আর আমার রাজ্যে প্রাণ আছে যতক্ষণ। আজকে তুমি ঘুরতে যাচ্ছ বৃষ্টি সাথী করে, আমি বলো করবো কি আর, বুকের মাঝে দুখের পাহাড়, একলা একাই কাটাবো দিন আর কতক্ষণ ধরে। বৃষ্টি তোমার শীতল পরশ একটু আমায় দাও, দুহাই তোমার করছি মিনতি, তোমার কাছেই জানাই প্রনতি, অভাগা এই প্রানের দিকে একটু ফিরে চাও।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।