বন্ধু আমার, কেমন আছিস'রে তুই? হিসেব করিনি,কতদিন তোর সাথে যোগাযোগ নাই। মনেপড়ে?প্রতিদিন বিকেলবেলা,সবাই যখন ব্যস্ত খেলা-ধুলা কিংবা আড্ডাতে,তোর-আমার তখন রাজপথ ধরে নিরুদ্দেশে হেঁটে চলা- কখনও হাতে মটরশুঁটি,নয়তোবা চীনাবাদাম। দূর বিদেশেও নয়,দেশে থেকেও যেন আমাদের মাঝে লক্ষ-হাজার মাইলের দূরত্ব!!! ব্যস্ততা নামক কোন এক সত্য- যেমন কেড়ে নিয়েছে সুনীল অতীত, তেমনই পরিপূর্ণ করেছে ভালোবাসার ভাড়ার। রঙিন চশমায় পৃথিবীটা যেমন দেখেছি, সাদা চোখে তা আজ বড়ই বেমানান ঠেকে... ভাবতে হাসি পায়,আমরাও মানুষ, ব্যস্ততার কাছে বিকিয়ে দিয়েছি সর্বস্ব!!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।