বৃষ্টি আসবেই

বৃষ্টি (আগষ্ট ২০১২)

মোঃ সোহেল রানা
  • ১৫
  • ১৩৭
আকাশ জুড়ে ঘনকালো
মেঘের ঘনঘটা
নেই রোদ্দুর কোথাও যেন এক ছিঁটেফোঁটা।
গরজে গরজে রব তুলে
ঘটা করে আসে সে ঝড়ের মাতম তুলে।

বৈশাখী শীতল হাওয়ায়
হারিয়ে যেতে চায় এ মন তোমারই ছোঁয়ায়।
হাতে থাক হাত
নিভৃতে কাটুক স্বপ্নীল এ রাত।

ক-ফোঁটা জল করে টলমল
কদম শাখায়।
দিন যায় রাত যায়
নয়ন ভেজায় তারই আশায়।

ঋতু আসে ঋতু যায় আষাঢ়-বরষায়
আসে না তো কেবল সে-ই
সে আসুক আর নাই আসুক
বৃষ্টি তবু আসবেই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জাফর পাঠাণ খূব সুন্দর লাগলো আপনার ছন্দ হাতের তুলিতে অংকিত কবিতাটি ।মোবারকবাদ আপনাকে ।
মিলন বনিক কবিতা অনেক ভালো লাগলো...শুভ কামনা...
Sisir kumar gain সুন্দর অনুভূতি,সুন্দর কবিতা।লিখতে লিখতেই একদিন আপনি পৌছে যাবেন,আপনার লক্ষ্যে।
নৈশতরী অসাধারণ অনুভুতির প্রকাশ ঘটেছে কবিতায়, ভালো লাগলো কবিতার গঠন শৈলী, সুভকামনা কবিকে !!
সূর্য N/A ভাল লাগলো, সুন্দর
গৌতমাশিস গুহ সরকার সুন্দর, তবে আরো আধুনিক কবিতা পড়লে ভাসা ও ভাবনা আরো পরিপক্ক হবে , শুভেচ্ছা
প্রিয়ম অনেক অনেক ভালো একটা কবিতা |
সিয়াম সোহানূর হারিয়ে যেতে চায় এ মন তোমারই ছোঁয়ায়। হাতে থাক হাত নিভৃতে কাটুক স্বপ্নীল এ রাত। ----------- রুমান্টিক কতকথন। সুন্দর কবিতা । ধন্যবাদ সোহেল ভাই।

৩১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী