আমি দেখিনি ৭১

দেশপ্রেম (ডিসেম্বর ২০১১)

এমদাদ হোসেন নয়ন
  • ৩৩
  • 0
  • ২৭৩
আমি দেখিনি ৭১, দেখিনি বিজয় নিশানের উল্লাস।
উপভোগ করতে করতে ভেবেছি এ সব কথা,
আর আপন নিমগ্নতায় অবগাহন করেছি নিবিড়-
দেশ প্রেমের এক স্নিগ্ধ প্রশান্ত নিস্তরঙ্গ সরোবরে।

শুনিনি বিপন্ন অস্তিত্বের হাহাকার, ওপারে আকাশ।
আমাবস্যার ঘোর অন্ধকারের মতোই প্রকৃতিকে
পরিয়ে দিয়েছিল কালো মুখোশ, পাক হানাদার।
একদল সাহসী দেশ প্রেমিকের আত্মাহুতিতে পেয়েছি-
সুজলা, সুফলা, সোনালী হাসি ভরা প্রিয় বাংলাদেশ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আহমেদ সাবের বরাবরের মতই একটা সুন্দর কবিতা। শুভেচ্ছা থাকল।
মেহদী সুন্দর ছোট কবিতা পরলাম |
তানভীর আহমেদ বিজয় না দেখলেও বিজয়ের অনন্য অবদানগাঁথা তো খুব ভালোভাবেই ফুটিয়ে তুললেন নয়ন ভাই। তো ইদানিং আপনার পদচারনা নেই কেন?
বশির আহমেদ সুন্দর পরিচ্ছন্ন একটি কবিতা । কবির জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ।
প্রজাপতি মন ভালো লাগলো।
খোরশেদুল আলম একদল সাহসী দেশ প্রেমিকের আত্মাহুতিতে পেয়েছি-/ সুজলা, সুফলা, সোনালী হাসি ভরা প্রিয় বাংলাদেশ।// আমিও দেখিনি ৭১। খুব চমৎকার হয়েছে কবিতা।
জুয়েল দেব আমরা একাত্তর না দেখলেও আমরা জানি, "একদল সাহসী দেশ প্রেমিকের আত্মাহুতিতে পেয়েছি- সুজলা, সুফলা, সোনালী হাসি ভরা প্রিয় বাংলাদেশ।" অনেক ভালো লেগেছে।
ওয়াছিম আপনার লেখা বরাবরই ভাল হয়......... এবার ও তা উল্টা হয় নিই।
মুহাম্মাদ মিজানুর রহমান একদল সাহসী দেশ প্রেমিকের আত্মাহুতিতে পেয়েছি- সুজলা, সুফলা, সোনালী হাসি ভরা প্রিয় বাংলাদেশ। ...........অসাধারণ............
সূর্য N/A কবিতার পুরোটাই একটা ধারা ধরে এগিয়েছে। উপমার বাহুল্য না থাকলেও ভাবের পরিস্ফুটন খুব সুন্দর হয়েছে।

২৪ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী