কুয়াশায় ঢেকে গেছে তোমার মুখ ধীরে ধীরে নাক চোখ সমস্ত অবয়ব দিন দিন বেড়েছে শীতের কামড় আর কতকাল কাটাব একা শীতার্ত মানুষের কাপুনি আমার হৃদয় মাঝে উত্তাপ চাই বাঁচবার চিত্কার করি বারবার শীত নিবারণে তোমাকে চাই | প্রত্যাশা আর প্রাপ্তির দুরত্ব কত জানো ? শতকোটি আলোকবর্ষ যেখানে পৌঁছুতে উত্তাপ মিইয়ে যায় ঠান্ডা এক মৃত আলো পড়ে থাকে আমার প্রয়োজন নেই সেই আলোর আমি আলোর যৌবন চাই আমি শীত নয় বসন্ত চাই |
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিজানুর রহমান রানা
আমার প্রয়োজন নেই সেই আলোর
আমি আলোর যৌবন চাই
আমি শীত নয় বসন্ত চাই |------------------ওওয়াও, দারুন কবিতা। আমরাও চাই বসন্তের সুবাতাস বয়ে যাক গল্প কবিতার গায়ে।---------------
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।