কদম ফুলটা নিলে না

ভালবাসা (ফেব্রুয়ারী ২০১১)

আকবর হাসান
  • ৩৭
  • 0
  • ১৪৪
পুরনো শনের গা বেয়ে ঝড়ে পড়ল
এক ফোঁটা স্বচ্ছ জল;
এক টুকরো মেঘের মত ঘোলা আকাশ,
দুপুরের ঘাড়ে ভর করেছে সন্ধ্যা।
এত কিছুর মাঝেও...
আপন মনে হাসছে কদম ফুলটা Ñ
বৃষ্টিস্নাত কিশোরীর মত
মুখ টিপে, দুলে দুলে।
এই কদম ফুলটা দিতে চেয়েছিলাম তোমাকে;
তুমি নিলে না।
হাসলে না মুখ টিপে, দুলে দুলে।
কচুপাতার নিচে আধভেজা তোমায় দেখবো বলে
অপেক্ষমান ছিলাম আলের উপর।
তুমি ভিজলে না, হাসলে না কদম ফুলটার মত।
দেখা হল না আধভেজা তোমায়,
ছোঁয়া হল না বৃষ্টির জলে ভেজা আঁখিদ্বয়!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য N/A ভালো .......... হাতে হাত রেখে চল এগিয়ে যাই, মনের মাধুরীতে গল্প কবিতা সাজাই .......
ভালো লাগেনি ২৭ ফেব্রুয়ারী, ২০১১
আকবর হাসান ধন্যবাদ, শেখ সায়েম!!!
ভালো লাগেনি ২৬ ফেব্রুয়ারী, ২০১১
শেখ সায়েম ভালই তো লেখেন
ভালো লাগেনি ২৫ ফেব্রুয়ারী, ২০১১
আকবর হাসান ধন্যবাদ সুমন, বিষন্ন সুমন, সুমি, সাইফুল!!!
ভালো লাগেনি ২৪ ফেব্রুয়ারী, ২০১১
সুমন ভালই তো
ভালো লাগেনি ২৪ ফেব্রুয়ারী, ২০১১
বিষণ্ন সুমন চমত্কার
ভালো লাগেনি ২৪ ফেব্রুয়ারী, ২০১১
সাইফুল valoi hoiche
ভালো লাগেনি ২৩ ফেব্রুয়ারী, ২০১১

২৩ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“জুন ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জুন, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী