সময়টা বড় ছেঁড়া - বিচ্ছিন্ন - কিছুটা রক্তাক্তও ঠিক সেই অপহৃত স্কুল পড়ুয়া ছেলেটার মতো, কেউ যেন কেটে টুকরো টুকরো করে দিয়ে গেছে । হাতের ঘড়িটা ফস্কে গেছে সেই কবে হারালো না চুরি হলো - জানতে পারিনি, আজকাল অনেক কিছুই জানতে ইচ্ছা করে না ! কি হবে এতো জেনে - আমিতো কোন রাজনৈতিক নেতা নই - মোটাপেট'ওয়ালা কোন পুলিশ নিয়ে আসবেনা আমার জন্য একটা ঘড়ি - কারো হাত কেটে । চুরির অপরাধে নাকি থুরথুরে, জীর্ণ বৃদ্ধকে ধরে নিয়ে গেছে অচেনা এক শহর । আমার ঘড়ি চুরির কথা আমি কাউকে বলিনি, কখনো বলবো না ।
এই নষ্ট সময়ের কাটাগুলি না হয় না-ই দেখলাম ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।