না না লাল না, সবচেয়ে ম্লান ফুলটা নিও; খোঁপাতে দিবেতো, দিও যেকোন ফ্যাকাসে ফুল। খবরদার! নীল জামাটা একদম পরবেনা। আর সুগন্ধী টিস্যু পেপার, কী দরকার সাথে রাখার? এসো নীরবে, নিভৃতে … বসন্তে নয় প্রচন্ড শীতে। তারপর? আমরা কোথাও যাবোনা, পাশাপাশি হাঁটবোনা কোন পথ ধরে, আমাদের দেখে পাতারা ঝরে যাবেনা, ধরে থাকবোনা তোমার হাত- শুধু বসে থাকবো স্থির। আমি বসে আছি অধীর হয়ে তোমার প্রতীক্ষায়। আমার ঝড়ের দিনে কুড়িয়ে পাওয়া প্রেম যেটার আয়ু বাড়ছে অযত্নে অবহেলায়। যেটাকে আজকাল বড় বেশি হিংসা হয় প্রেমের চোখ ধাঁধাঁনো আলোয় মাথা ঘুরে যায়, সে আলো ঢেকে রাখি সযতনে। আজ সেই প্রেম তোমার-আমার মাঝে একমাত্র দেয়াল… আমি সে’প্রেমে আর পাগল হতে চাইনা আমি শুধু তোমাকে চাই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।