তাকে নিয়ে …

সরলতা (অক্টোবর ২০১২)

কনিকা রহমান
  • ৪৩
  • ৩
  • ২২২
একজন ভালোবেসেছিলো
প্রবল শোকেও হেসেছিলো
অবশেষে
গিয়েছে ভেসে
যেখান থেকে এসেছিলো…

আমি আছি আজ কি নিয়ে
তার কাছ থেকে ভেসে গিয়ে
এইখানে
কে জানে
কোথায় গিয়েছি হারিয়ে…

আমাদের ছিল যত কথা
আর যতসব নীরবতা
শুধু তার
নাকি আমার
জানিনা কার সরলতা…
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
হোসেন মোশাররফ সত্যি-ই তাই; ভাসমান ভাল বাসা ভাসতে ভাসতে এক সময় খুঁজে পায় সরলতা.....
Md. Akhteruzzaman N/A এ আসরে কবির লেখা প্রথম কবিতাটি আমার খুব ভালো লাগলো- কবির প্রতি অনেক অনেক শুভ কামনা|
ফাইরুজ লাবীবা না জানলে ঠকতে হবে আপু।
আমরা কেউই ঠকিনি আমরা কেউই জিতিনি - আমরা পূর্ণ হয়েছি বিচ্ছেদে....
কায়েস আমাদের ছিল যত কথা আর যতসব নীরবতা শুধু তার নাকি আমার জানিনা কার সরলতা..সহজে বলে যাওয়া কথা...মধুর লাগছে
সবাইকে ধন্যবাদ |
ওসমান সজীব দারুন কবিতা
ফাইরুজ লাবীবা বেশ হয়েছে আপু ।ভালো লাগলো ।শুভকামনা ।
মোঃ সাইফুল্লাহ আমাদের ছিল যত কথা আর যতসব নীরবতা............................... ভালো লাগলো//
আপনাকে ধন্যবাদ...
arn অনেক সুন্দর ও ভালো লেগেছে কবিতা ।
অনেক ধন্যবাদ|

০৮ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“অক্টোবর ২০১২” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী