ঈশ্বরের জন্য

গভীরতা (সেপ্টেম্বর ২০১৫)

কনিকা রহমান
  • ৮৯
কিছু একটা বয়ে যায়
প্রতিনিয়ত...
মহাকাশ, ছায়াপথ ঘুরে একসময়
পৃথিবীতে এসে পৌঁছায়,
হতে পারে সেটা ঈশ্বরের দীর্ঘশ্বাস
যা ঘুরপাক খায়
সময় থেকে সময়ে...

প্রেম আসে- একাকীত্বের পায়ে পায়ে,
একলা ঈশ্বর একারণেই হয়তো
এত প্রেমপাগল।

একটা বাক্স যেখানে কেন্দ্রীভূত হয়
সীমাহীন প্রেম, যেখানে কেন্দ্রীভূত হয়
সীমাহীন দীর্ঘশ্বাস...
হয়তো অর্থহীন অথবা সত্যিই অর্থহীন
তবু তারও একটা গভীরতা আছে
যা মাপা যায়না।

আমারো একটা বাক্স আছে
যেখানে আমার প্রেম, আমার দীর্ঘশ্বাস
জমে আছে ঈশ্বরের জন্য
ক্ষুদ্র হলেও যার গভীরতাও অসীম।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তৌহিদুর রহমান খুব খুব ভালো লিখেছেন। সুন্দর একটা কবিতা। আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল। ভাল লাগলে ভোট করবেন প্লিজ।।।
ভালো লাগেনি ২২ সেপ্টেম্বর, ২০১৫
মোহাম্মদ সানাউল্লাহ্ আবেগের গভীরতা মন ছুঁয়ে গেল ! খুব ভাল লাগল ।
ভালো লাগেনি ৯ সেপ্টেম্বর, ২০১৫
আবুল বাসার সুন্দর লিখেছেন।অনেক শুভ কামনা রইল।সাধুবাদ জানবেন।পাতায় আমন্ত্রণ রইল।
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০১৫
গোবিন্দ বীন প্রেম আসে- একাকীত্বের পায়ে পায়ে, একলা ঈশ্বর একারণেই হয়তো এত প্রেমপাগল।ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
ভালো লাগেনি ৪ সেপ্টেম্বর, ২০১৫
এশরার লতিফ সুন্দর কবিতা, গভীর ভাবময়.
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০১৫
তুহেল আহমেদ অসীমের শূন্যে বা শূন্যের অসীমে , মিল্কিওয়ের প্রতিটি বালুকণায় বা ঘৃণাময় কাঁচের টুকরোয় , থেকে বাঁচুক আপনার দীর্ঘশ্বাসের রেশ … অশেষ শুভবাদ আপনাকে --
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০১৫
মিলন বনিক অনেক সুন্দর...ভালো লাগলো...শুভ কামনা...
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০১৫

০৮ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী