সেদিন চাঁদের সাথে গল্প করতে করতে হঠাৎই তাঁকে জিজ্ঞেস করে ফেললাম, তোমার এত কলঙ্ক কেন গো চাঁদ? চাঁদ প্রথমে গম্ভীর হয়ে খিলখিল করে হেসে ফেলল; আমি অবাক হয়ে বললাম, হাস কেন? হাসির কি পেলে তুমি? উত্তরে চাঁদ আবার খিলখিল করে হেসে বলল, তোমার মত পুরুষেরা রাত এলেই আমার কাছে আসে সেজন্যেই যে এত কলঙ্ক আমার। আমি সাথে সাথে রেগে গিয়ে বললাম, সব পুরুষের সাথে আমাকে তুলনা করলে? ও বাবা! ছেলে যে রেগে একেবারে রসগোল্লা হয়ে গেছে- এ কথা বলেই চাঁদ আবার খিলখিল করে হাসতে থাকে। আমি বললাম, ঠিক আছে, এই তবে চললাম- হনহন করে বেরিয়ে এলাম দ্রুত, চাঁদের শত অনুরোধ সত্ত্বেও আজকে সবকিছুতে ইস্তফা দিলাম।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জাফর পাঠাণ
প্রথমতঃ“প্রিয়ার চাহনি”সংখ্যার সাথে কবিতাটির মিল নেই।দ্বিতিয়তঃসংখ্যার আবেদন বহির্ভুত হলেও কবিতাটি আমার বেশ (বড্ড বেশ) ভালো লেগেছে।তৃত্বীয়তঃ(কে কি বললো আমলে না নিয়ে)আমার কাছে কবিতাটি ভালো লেগেছে তাই-দয়া করে নয়,ভালোর পুরস্কার স্বরুপ=৫ দিলাম ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।