প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
অমর ফেব্রুয়ারি
স্বাধীনতা দিবস (মার্চ ২০১৭)
সমীর দাশ
১
৩
৩৩৮
সেদিন ছিল বসন্তের দিন।
কৃষ্ণচূড়ার রঙে সেজেছিল সেদিন
আকাশ, পলাশের বনে টিয়াদের ভীড়,
সবুজের ফাঁকে কোকিলের কলতান,
সকল বসন্ত মুখে একটাই গান--
'রাষ্ট্রভাষা বাংলা চাই'!
হঠাৎ বৈশাখীর ঘনঘটা!
সজিনার ফুলে ফুলে লাল রঙ,
শিমুলের মতো ছড়িয়ে গেল রাজপথে
তাজা তাজা ফুল, আমের মুকুল
গেল রক্তে ভিজে, টিয়ার বন গেল ছড়িয়ে
বসন্তের ফুটল ফুল সবুজ-রক্তে রাঙিয়ে।
সেদিন ছিল বসন্তের দিন।
তবু বসন্ত ছিলনা সেদিন-- বারুদের গন্ধে
ঢাকা সেদিনের বাতাস, ফুলের সুরভী ছিল
রক্তে রাঙা, রক্ত-হলিতে মেতে হায়েনারা
চেয়েছিল বসন্তকে চুরি করতে,
তাই বসন্ত হলো চুরি, পাকে দিল আড়ি--
বসন্ত, এখন আমাদের, অমর ফেব্রুয়ারি।
৩
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী
ওহ! অনন্য কবিতা দাদা। বেশ ভালো লাগলো। আমার পাতায় আমন্ত্রিত।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ মার্চ, ২০১৭
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০৭ মার্চ - ২০১১
গল্প/কবিতা: ১২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"বাবা”
কবিতার বিষয়
"বাবা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মে,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী