ও-অচেনা তুমি কিছুই জানো না অচেনা রইলে তুমি, আপন হলে না অচেনা এ মন শুধু তোমায় ভেবে যায় প্রথম দেখায় কেমন করে ভালো লাগে হায়। কিছুই বলা হল না, মন ভাবে অচেনা হৃদয়ে আমার তুমি প্রাণ-প্রতিমা । আঁধার কালো জোছনা রাতে অপলক চোখে শুধু তোমায় দেখে কেন আমি জানিনা, এ মন বুঝে না ভালবাসি কেন শুধু তোমাকে । কাছে আসা হল না, কিছু সইতে পারিনা হৃদয়ে আমার তুমি প্রাণ-প্রতিমা । তোমার ছবি আঁকা আছে এই মনে ভুলতে পারবনা না জানি এই জীবনে চেনা এই পৃথিবীতে তুমি ছিলে অচেনা হৃদয়ে আমার তুমি একজনই প্রাণ-প্রতিমা ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।