এই আছি এই নেই

বাংলার রূপ (এপ্রিল ২০১৪)

অমৃত অন্তক
  • ১৪
  • ২০১
অবারিত শুন্য আকাশ, নীল বৈচিত্রহী্ন।
দগদগে দুপুর, অগ্নিঝরা অগ্নিগোলা।
থমথমে, অলস বাতাস।
স্থির মাঠ, সবুজ অন্তঃহীন।
একাকী নদী, একাকী রাস্তা।
আঁকাবাঁকা, পাশাপাশি।
অলস জল, জলের প্রাণ।
শুন্য পথ, শুন্য গান।
অযথাই হাঁটছি।
ধূসর।


চৌচির নিরবতা, একাকী চিলের চিৎকার।
পশ্চিমা মেঘ, গাড়-কাল-বিশ্রি-ভয়ঙ্কর!
অন্ধকার, আলোহীন দুপুর-সন্ধ্যা।
বাতাশ জাগে, মৃদু থেকে তীব্র।
সবুজ ঢেউ, জলের ঢেউ।
জেগে ওঠে বৃক্ষ, পথ ধুলাময়।
শন শন গান, হৃৎপিণ্ডে ছন্দ।
আমি উড়ি, আমি পরি,আমি ধরি।
তবুও শূন্যপথ, শুন্য প্রাণ।
কেউ নেই, ধুঁ ধুঁ।
অযথাই হাঁটছি।
একাকী।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
F.I. JEWEL N/A # বেশ ভালো একটি কবিতা ।।
আলমগীর সরকার লিটন বেশ ভাল লাগল কবিতা শুভ কামনা
biplobi biplob Kobitay onno rokom onuvuti palam. Suvo kamona.
ওসমান সজীব খুব সুন্দর কবিতা
আপেল মাহমুদ কবিতার মধ্যে অসাধারন এক কাব্যিকতা রয়েছে। দারুন লাগল।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) বেশ সুন্দর আপনার লেখনী ।
মিলন বনিক কবিতার শব্ধ গাথুনি আর সাবলীল ভাবের বিন্যাস খুব ভালো লেগেছে...শুভ কামনা...
ওয়াহিদ মামুন লাভলু একাকী নদী, একাকী রাস্তা। আঁকাবাঁকা, পাশাপাশি। অলস জল, জলের প্রাণ। শুন্য পথ, শুন্য গান। চমৎকার লিখেছেন। শ্রদ্ধা জানবেন।

০৭ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী