মা তুমি একটি শব্দ অনেক কিছু তাতে, এমন একটি মধুর শব্দ নেই আর দুনিয়াতে। দুঃখ পেলে কাঁদো না তুমি ভোগ করনা নিজ সুখ, তোমার ছেলে কষ্ট পেলে কেঁদে ভাসাও তোমার বুক। মাগো আমি ভাল থাকি এটাই তোমার চাওয়া, তোমার জন্য এসেছি ধরায় তোমার কি নেই পাওয়া? তোমায় আমি রাখবো বুকে দিবো অনেক সুখ, সব বেদনা ভুলে যাব আমি দেখলে তোমার মুখ। অনেক দুরে এখন আমি নেই তুমি আজ পাশে, খোকা তুই কোথায়? সেই শব্দ আজও যেন কানে আসে। সকাল সন্ধ্যা ভাবি তোমায় কি করছো মা ঘরে, কালকে যে তুই চলে যাবি দেখতে এলাম তোরে। মাগো তুমি ভাল থেকো দোয়া রইল মোর, বেহেস্তের ঐ বাগান যেন হয় মা তোর কবর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“জুলাই ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জুলাই, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।