আমার মনে অনেক কষ্ট কষ্ট আমার চোখে, কষ্ট আমার সার দেহ মরছি ধুকে ধুকে। গরিব বলে কষ্ট কি তাই আমার হয়েছে সাথি, সুখের খোজে যেখানেই যাই পাই সেখানেই লাথি। সবাই কেন ভেবে নেয় মোরে দুর ঝঞ্চাট ছাই, আমি কি তবে ওদের থেকে অনেক দুরে ভাই? একবেলা আমি পাইনা খেতে ওরাই খাচ্ছে শুধু, আমি পাইনা পান্তা-গান্ধা ওরা পাচ্ছে মধু। অসুখে আমি মরছি ধুকে জানিনা কি যে হবে, একে বারেই যদি চলে যাই আমি দেখতে আসিও তবে। হাজারও কষ্ট মনে নিয়ে আমি চলছি আজও একা, কষ্টটাকে জয় করলে পাবো কি সুখের দেখা?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওবাইদুল হক
আসলে সুন্দর একটা কথা লিখেছেন ভাই । গরীব বলে আমার এত কষ্ট । সত্যি কথা বলতে কি এখন শুধু গরীবদের কাছে কষ্ট আছে তা ঠিক না । কারন অহরহ ধনী লোক হাট`পিলকরে মারা যাচ্ছে । বল তাহলে তাদের কিসের এত কষ্ট । তাদেরতো কোন অভাব নেই । তাহলে এই প্রশ্নের উত্তর কোথাই । বুঝতে পারছি আপনি আপনার মনে ভাব তুলে ধরতে চেয়েছন । সেটাও কিন্ত অসাধারন । ৪ দিলাম খুশি আর আমার প্রতিদানের কষ্টে দাওয়াত রইল । ধন্যবাদ ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।