বিদায় ইলিশ

গভীরতা (সেপ্টেম্বর ২০১৫)

ধীমান বসাক
  • ৫
  • ১
  • ২০২
বিদায় ইলিশ (Farewell to Hilsha).
স্বর্গীয় বাবা,
ইলিশ মাছ তুমি খুব ভালবাসতে,
শেষ হয়েছে ইলিশের দিন গোনা
এ যুগের ইলিশ হ’ল কাটা পোনা ।
সেই গল্পটি তুমি খুব করতে,
বাজিতপুরের হাট থেকে জোডা
ইলিশ কিনে বাড়ী ফেরার সময়
এক সাহেব দাম জিজ্ঞেস করায়
তুমি বলেছিলে জোড়া পাঁচ টাকা,
শুনে সাহেব বলেছিল ড্যাম চিপ !
তখন গ্রামের সবাই ইলিশ খেতো ।
আমাদের তখন বাৎসরিক আয় ছিল
বারো হাজার টাকা, আমরা ছিলাম ধনী ।
জানো আজ আমি মাসে হাতে পাই নগদ
কুড়িহাজার টাকা, কিন্তু ইলিশ কিনতে পারিণা ।
জোড়া ইলিশ তো স্বপ্ন ! পাঁচ হাজার মাত্র !
তাই নিম্নবিত্তরা যা করে, গয়ায় গিয়ে
তোমার নামে ইলিশ উৎসর্গ করে এসেছি ।
বউ মেয়ে ইলিশের জন্য একটু খুঁত খুঁত করে,
রবি ঠাকুর আওরাই, পতির পূণ্যে সতীর পূণ্য,
নহিলে খরচ বাড়ে । তাই বিদায় ইলিশ, সায়োনারা ।
মনের গভীরে রয়ে যাবে তুমি অন্তরে মম নিরবধি ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক ভিন্ন ধারার চিন্তা...কাব্য রসে ভরপুর...
গোবিন্দ বীন নহিলে খরচ বাড়ে । তাই বিদায় ইলিশ, সায়োনারা । মনের গভীরে রয়ে যাবে তুমি অন্তরে মম নিরবধি ।।ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
আবুল বাসার সুন্দর লিখেছেন।অনেক শুভ কামনা রইল।সাধুবাদ জানবেন।পাতায় আমন্ত্রণ রইল।
দীপঙ্কর বেরা বেশ । অন্য রকম । ভাল লাগল
এই মেঘ এই রোদ্দুর খুব সুন্দর লাগল। শুভেচ্ছা কবি। আমার পাতায় দাওয়াত রইল।
ধন্যবাদ, তোমার দাওয়াত রেখেছি, তবে তুমি তখন বাড়ী ছিলে না ।

০৬ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৫৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী