আমার মা, বর্ণমালার একটি অক্ষরও লিখতে পড়তে পারেনা বোঝেনা গদ্য পদ্যের প্রভেদ, উপন্যাসের কাহিনি বিন্যেস; প্রবন্ধের দিকে অন্ধের মত চেয়ে থাকে আমি কিভাবে বোঝাবো তাকে?
অথচ মা-ই প্রথম আমাকে দিয়েছে ভাষার বুনিয়াদ মা-ই তো শিখিয়েছে ভাষার জন্য প্রথম প্রতিবাদ ভাষার মান রাখতে শত্রুকে রুখতে।
মা-ই প্রথম বুঝিয়েছে দুঃখ ব্যাথা, কল্পকথা, স্বপ্নস্বাদ- অনুভূতির অনুরণন-অনুবাদ! তবে কীভাবে দিই তাকে অপবাদ? কিভাবে বলি ‘নিরক্ষর মা’ মায়ের মাঝেই খুঁজে পাই ভাব-ভাষার সব মহিমা!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী
অসাধারন কবিতা.... মা বর্ণমালার কোনটি কি চিনে না, কিন্তু মা ই তার বাংলা ভাষাকে চিনিয়ে দিলেন। চমৎকার।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।