আমার মা, বর্ণমালার একটি অক্ষরও লিখতে পারেনা বোঝেনা গদ্য পদ্যের প্রভেদ, উপন্যাসের বিন্যাস সে অন্ধের মত প্রবন্ধের দিকে চেয়ে থাকে আমি সাহস পাইনা বোঝাবো তাকে!
কেননা আমার মা-ই প্রথম দিয়েছে ভাষার বুনিয়াদ অনুভূতির অনুরণন, দুঃখ ব্যথা, কল্পকথা কিংবা কল্পনার স্বপ্নস্বাদ- এসবই তো মায়ের ই অনুবাদ! ভাষার মান রাখতে, স্বাধীনতার শত্রুকে রুখতে মা-ই তো শিখিয়েছে প্রথম প্রতিবাদ তবে কীভাবে দিই এই অপবাদ? নিরক্ষর মা' মায়ের মাঝেই খুঁজে পাই সব মহিমা!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।