আর কত ও পথে হাঁটবে ? এবার ফিরো, গোধুলি থেকে চোখ ফিরিয়ে ধুসর মাটি দেখো চিলের মতো। তোমার অবর্তমানে সূর্য উঠতে খুব দেরি করে দীর্ঘ রাতের শেষে আমার ঘুম ভাঙ্গে না, ফুলেরা ফুটতে লজ্জা পায় দক্ষিণা বাতাস পথ ভুলে সাগরে ঘুর্ণি ঝড় হয়। এবার ফিরো পৃথিবীর ঠিক উলটো পথে, যে পথে ফেরা হয়নি কোন দিন। এ অভিমান সংশয়, জীবনে কাঁটা তারের বেড়া সময়ের পরতে পরতে এক একটি মৃত্যু নিঃশ্বাসে হৃদয় পোড়া ধোঁয়া, ফাগুনে ফুলহীন বৃক্ষ। বীজহীন ফসলের ওষধি চাষ। অভিমান ছুঁতে পারে না চাঁদ, শুধু বহু দূর থেকে ভরা কটালে সাগর জল চাঁদনী রাতে মাটির সাথে ঢালে ক্ষতবিক্ষিত আঁচড়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।