“সইতে পারি না কষ্টের জ্বালা”

কষ্ট (জুন ২০১১)

আশা
  • ৩৩
  • 0
  • ২১৫
জীবনের অন্তিমক্ষণে
মাগো সাধ ছিল তর মনে
মোরে একবার দেখিবার।
ভাবিয়া একথা যদি
আজ ঢেউ খেলে আখিনদী
সাধ মিটে যায় বাঁচিবার।

মাগো করে দিস মোরে ক্ষমা
হৃদে কষ্ট রাখিসনা জমা
আমি ছিলাম অসহায়।
বিধাতার খেলাঘরে
মোরে বন্দী রেখেছে পরে
কহি তরে নিরালায়।

মোর প্রাণপাখি গেছে উড়ে
মাগো তর সনে বহুদুরে
তুই কেন দিলি মোরে ফাঁকি?
আজ কে মোরে আশিশ দিবে
কে খোকা বলে বুকে নিবে
কার আচলে লুকাব মা ডাকি?

তর সমাধিপাশে আজ
হৃদে করে কষ্টের কারুকাজ
মোর শৈশবস্মৃতিগুলো।
তুই দিয়ে গেলি অবহেলা
সইতে পারিনা কষ্টের জ্বালা
হলো জীবনটা এলোমেলো।

তুই ফিরে নাহি এলে মা
আমি ভবপুরে রব না
অপেক্ষা কর আসিব ছুটে তর ঠিকানায়।
তুই হিনা মোর আন্ধার জীবন
তার চেয়ে ঢের ভালো মরণ
মোরে ছাড়ি ওপারে কেন গেলি অবেলায়?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আশা সূর্য এবং শাকিল ভাইয়া, আপনাদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা। আর কবিতা পড়ার জন্যে সংখ্য ধন্যবাদ।
তৌহিদ উল্লাহ শাকিল N/A আপনিলিখে যান আশা ভাই সফলতা একদিন আপনার দুয়ারে করা নাড়বে . তখন আর ফিরে তাকাতে হবে না . আপনার লেখা খুব ভালো . শুভকামনা রইলো .
সূর্য N/A কবিতা ভাল হয়েছে, তবে ছন্দের মাত্রাটার আরো সমান হওয়ার সুযোগ ছিল।
আশা সাইফুল ইসলাম ভাইয়া পড়ে মন্তব্য করে আমায় ধন্য করলেন। তাই আপনার প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধাবোধ।
Abu Umar Saifullah অনেক সুন্দর এবং ভালো লাগলো. একটি কথা মা সংখায় এই লেখাটি যথাথ হত. তবু ও মা হারানোর কষ্টটা কষ্ট সংখাই ঠিক ভাবে তুলে ধরেছেন আপনি
আশা Saif Chowdhury এবং সুজন মাহমুদ ভাইয়াকে আন্তরিক শুভেচ্ছা এবং অসংখ্য ধন্যবাদ।
Sujon ভাই চালিয়ে যান>>>>>>>>>>>>>>>>>>>>>>
সাইফ চৌধুরী সাধারন কথা গুলর মাঝে অনেক ব্যথা ভরা গল্প নিহিত মা ও ছেলের আত্মার বাধন। অনেক ভালো লাগল। খুব সুন্দর লিখেছ ভাই। শুভেচ্ছা তোমার প্রতি। পরম শ্রদ্ধা ও দোয়া মায়ের প্রতি। ভালো থেকো ভাই।
আশা আনিস ভাইয়া, পড়ার জন্য ধন্যবাদ।
আনিসুর রহমান মানিক তর সমাধিপাশে আজ হৃদে করে কষ্টের কারুকাজ---ভালো লাগলো /

০৫ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "বাবা”
কবিতার বিষয় "বাবা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৬