শব্দ বায়ুর তরঙ্গ

২১শে ফেব্রুয়ারী (ফেব্রুয়ারী ২০১২)

ওয়াছিম
  • ৩৩
  • ১৯২
সেই সময়ের উত্তপ্ত বায়ুর বাতায়ন
এখনও নিঃশ্বাষের সাথে ভাসে।
আমরা্ এই অন্ধজগতের বাসিন্দা
কখন্ও তার অনুধাবনে নিজেকে ব্যাস্তরেখে
অভিনয় করে চলি, নিখুত অভিনয়ে।

এটা কারো সত্য মিথ্যার হিসাব নয়
বা আমরা কারো দায়ভার নিয়ে ঘুরে বেড়াই না
আমার নিজেদের ঠকিয়ে থাকি অনবরত
আমরা এখন বায়ুর কাছে ধার করে চলি
আকাশ থেকে নতুন সব তরঙ্গ খুজে
নিজেদের ভেবে চালিয়েদেই হামেসাই
কোন চিন্তা নেই আমাদের নেই কোন অনুতপ্ত।
মনেই পরে না আমরা বেচে দিয়েছি নিজেদের
সত্ত্বা আর সব ভালোলাগাদের।

তবু তারা বুজে ছিলো-
রক্ত দিয়ে ধুয়ে দিয়ে ছিলো আমাদের শব্দবায়ুর তরঙ্গ।
আমরা, এখন অবুজের ন্যয় সব ভুলেবসে থাকি
সেই সব সত্যকে – যাকে এখনও শিমুলের ডালা
চুপিচুপি এসে বিলিয়েদেয় সকল রক্তিম আভা।

আজনয় – কোন এক আগামী আকাশে
হয়তো সকল মিথ্যা অভিনয়ের নায়কদের ভুলে
নিজেকে নিজের অন্তে ফিরিয়ে এনে
রুপকল্পের মত, হয়তো আবারও ফিরে পাব
আমরা আমাদের, শিমুলের রক্তিম আভায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সোহেল মাহরুফ ভাল লাগলো।
আপনার ভাল লেগেছে জেনে আমার ও ভাল লাগলো অনেক................
নিলাঞ্জনা নীল সুন্দর কবিতা........ শেষ অংশ টুকু বেশি ভালো...
ধন্যবাদ আপনাকে..............
সূর্য N/A পুরো কবিতাতেই খুব স্নিগ্ধ একটা জেদ ছিল। আমরা অনেক ক্ষেত্রেই ভুলে যাচ্ছি আমাদের করণীয় তবে তোমার কবিতার শেষ স্তবকের কথা দিয়েই বলি এত এত ভুলে যাওয়া আর অনিয়মেও আমদের আশা বেঁচে থাকে অমলীন হয়ে। সুন্দর কবিতা।
অবশেষে আপনার দেখা পেলাম...... দেখে খুব ভাল লাগলো.................
ম্যারিনা নাসরিন সীমা কবিতার মত কবিতা হলে কার না ভালো লাগলো । আপনার কবিতা চমৎকার কবিতা হয়ে উঠেছে । ভীষণ ভালো লাগলো ।
সীমা আপা আপনাকে অশেষ ধন্যবাদ..............
Md. Akhteruzzaman N/A অভিনয় করে চলি, নিখুত অভিনয়ে- খুব সুন্দর |
আপনার মন্তব্য পেয়ে আমার ভাল লাগলো............
ওবাইদুল হক কবিতার রস খুব আশান্নিত
রস? ভালোই বলছেন ভাই............ ভালো লাগলো আপনার মন্তব্য...........
Sisir kumar gain খুব সুন্দর গদ্যরুপ কবিতা।ধন্যবাদ কবিকে।
ধন্যবাদ আপনাকেও ভাই..........
জালাল উদ্দিন মুহম্মদ নিজেকে নিজের অন্তে ফিরিয়ে এনে/ রুপকল্পের মত, হয়তো আবারও ফিরে পাব/ আমরা আমাদের, শিমুলের রক্তিম আভায়।//----------------- অসাধারণ! অনন্য কাব্যকথন। অভিনন্দন কবি।
ভালো লাগেনি ১৩ ফেব্রুয়ারী, ২০১২
আপনাকে ধন্যবাদ জালাল ভাই..................
Shahnaj Akter N/A এক কথায় অসাধারন হয়েছে .....
ভালো লাগেনি ১৩ ফেব্রুয়ারী, ২০১২
ধন্যবাদ আপনাকে আপু.........................
সাইফুল করীম আপনার কবিতায় সহজ একটা নির্মম স্বীকারোক্তি আছে- যা কেউই অবলীলায় বলতে পারবে না। প্রাণমুগ্ধকর কবিতা, ভালো লাগলো।
ভালো লাগেনি ১২ ফেব্রুয়ারী, ২০১২
করিম ভাই বিষয় টা বুঝতে পেরেছেন, ধন্যবাদ ভাই আপনাকে

০৫ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ২৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬