একবার দেখেছ কি ভেবে কিভাবে এসেছ ভবে মায়ের প্রতি বাবার ভালবাসা । মায়ের গর্ভে তুমি ছিলে যেমন বাবার কাছে মাও ছিল তেমন দুজনের মিলন,তোমার আগমন। চোখ মেলে কি দেখছ, মন দিয়ে কি বুঝেছ বাবা হীন পৃথিবী মানে চাঁদ হীন পূর্ণিমা। হয় তোবা এখন তুমি নাবালক, কালের আর্বতনে জানিবে সব বাবার আদরের ঝর্ণা দ্বারায় মিটায় মায়ের তৃষ্ণা। সাবধান হও বুঝতে শেখ বাবা ছিল কেমন, তুমি আছ কেমন তুমিও একদিন হইবে পিতা, তোমারও হবে সন্তান। করোনা এমন কিছু অপরাধ নেবে তোমার পিছু পারবে এড়াতে বিবেকের প্রশ্নকে, রহস্যে ঘেরা এই পৃথিবীতে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Shahnaj Akter N/A
কালের আবর্তনে ঘুরে ফিরে সন্তান একদিন বাবা -মা হয়ে যায় , সেই বাবা মা আবার একদিন বৃদ্ধ হয়ে যায় , জীবনের চাকা ঘুরবেই ...খুব সুন্দর ল্লিখেছ , ভালো থেক |
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।