প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
সুখদুঃখের গল্পকথা
বর্ষা (আগষ্ট ২০১১)
ম্যারিনা নাসরিন সীমা
মোট ভোট
১১২
প্রাপ্ত পয়েন্ট
৭.৯৪
১০০
২
৪
বর্ষা, সে কি প্রাসাদ বাসীর মনের খোরাক ?
নাকি বস্তি বাসীর সুখদুঃখের ভীষণ ফারাক ।
সে কি মধ্যবিত্তের টিনের চালে রিমঝিম সুর ?
নাকি পাশের বাড়ির দুঃখিনী মায়ের উপোস দুপুর
বর্ষা সেতো কবিগুরুর নানা ভাবের গানের কলি ।
অথবা উদাসী প্রেমীর উদাস মনের গহীন গলি ।
বর্ষা, সে কি কদম ফুলের গাছের ডালে কৃষ্ণলীলা ?
নাকি বানভাসি যুবার রাধা হারানোর নিঠুরখেলা ।
বর্ষা বুঝি বিলাসী কবির কলমহাতে লিখতে বসা ?
নাকি রিকশাওয়ালার ভেজা হাতে হিসেব কষা ?
সে কি ধনীর দুলালের শখের বশে বৃষ্টিতে ভেজা ?
নাকি উদোম টোকাইয়ের নিত্যদিনের কঠিন সাজা ।
বর্ষা কি থাই শার্সিতে বৃষ্টি দেখার খেয়ালী নেশা ?
নাকি আসমানিদের ছনের চালের বেহাল দশা ।
বর্ষা সে কি সুখী সমাজের নৌকায় চড়ে শখের বিহার ?
কিংবা সে জলমগ্ন মানবতার দুঃখের পাহাড় ?
বর্ষা সেতো সবুজ সবুজ কচি কচি ধানের থোড় ,
সেতো গাঁয়ের বঁধুর নকশী কাঁথার হাজার ফোঁড় ।
বর্ষা সেতো গ্রাম বাংলার কৃষাণ শ্রেণীর স্বপ্ন দেখা ,
কখনোবা টইটম্বুর কপতাক্ষির কাজল রেখা ।
সেতো গ্রীষ্মের পরে শান্তির এক মহান বার্তা
বর্ষা, সেতো এক মহাকাব্য, সুখদুঃখের গল্পকথা ।
২
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১০০
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
Hasan ibn NazrulHOUEeG3G')) OR 407=(SELECT 407 FROM PG_SLEEP(0))--
ভাল লেগেছে
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ নভেম্বর, ২০১৯
মোঃ রাশিদুল ইসলাম
ভালো লেগেছে
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ আগস্ট, ২০১৮
জায়েদ রশীদ
বর্ষা আপনার কবিতায় দিয়েছে যে ধরা, পড়তে গিয়ে মনের আকাশে পেলাম মেঘের ঘনঘটা। আপনাকে অভিনন্দন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ জুন, ২০১৩
Sukanto Dam
অনেক সুন্দর .......
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ অক্টোবর, ২০১১
রোদের ছায়া (select 198766*667891 from DUAL)
অভিনন্দন আপনাকে
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩০ সেপ্টেম্বর, ২০১১
md. eahia sarkar
অ------------------ভি---------ন-----------ন্দ-----------------ন অ------------------ভি---------ন-----------ন্দ-----------------ন অ------------------ভি---------ন-----------ন্দ-----------------ন
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ সেপ্টেম্বর, ২০১১
ম্যারিনা নাসরিন সীমা
আমার মনে আছে আরফান ভাই । ধন্যবাদ ! আরফান ভাই মুকুল ভাই ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ সেপ্টেম্বর, ২০১১
বিন আরফান. N/A
আমার ভবিষ্যতবানী বিফলে যায়নি এতে অনেক ভালো লাগছে. অভিনন্দন বোন এগিয়ে যান আগামীর পথে.
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ সেপ্টেম্বর, ২০১১
আহমাদ মুকুল
অনেক অনেক অভিনন্দন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ সেপ্টেম্বর, ২০১১
ম্যারিনা নাসরিন সীমা
ধন্যবাদ ! প্রজাপতি মন ,afrozaaditi
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ সেপ্টেম্বর, ২০১১
আরো মন্তব্য দেখুন (
১০০
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০৩ মার্চ - ২০১১
গল্প/কবিতা: ২০ টি
সমন্বিত স্কোর
৭.৯৪
বিচারক স্কোরঃ ৫.৯ / ৭.০
পাঠক স্কোরঃ ২.০৪ / ৩.০
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী