প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
স্মৃতি
বন্ধু (জুলাই ২০১১)
Lutful Bari Panna
৭২
0
৩৭৪
(অভিন্ন হৃদয় ফয়সাল বারীকে)
রাখনা এসব, বকছিস ছাইপাশ
ফিরে যাই চল- নিঝুম বৃষ্টিদিন
রবিবাবু বাজে অদ্ভুত আলো জ্বেলে
এবং আমরা আবছায়া জন তিন
ডিসেম্বরের হিম মাখা রাতগুলো
কাঁথার ওমেই পার হয়ে গেছে কত
অবুঝের মত পুরোনো হিসেব মেলা
খুলে খুলে দেখা পারস্পরিক ক্ষত
মনে আছে বল, শেকড়ের কাছাকাছি
যেমনটা ছিলি মানবিক মোহনায়
এখন তো খুব টপকিয়েছিস সিঁড়ি
পড়ে আছি আজো ধুলোকাদামাখা পায়ে
বরাবর তুই গৃহী ছিলি বটে ঠিকই
যেমন ছিলাম চিরকেলে বাউন্ডুলে
একই জলরঙে- ঘটেনি উত্তরণ
ভাসা, ডুবে থাকা অবৈষয়িক ভুলে
মনে কর- সেই তর্কে প্রহর বাঁধা
ফিকে হয়ে গেলে বন্ধু সেসব স্মৃতি
জানিস- দূরত্ব হোক, যেভাবেই যতখানি
বাঁধন মেপেছি- একইরূপ পরিমিতি.
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
৭২
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
Lutful Bari Panna
অনেক ধন্যবাদ ইকরামুজ্জামান...
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ আগস্ট, ২০১১
মোঃ ইকরামুজ্জামান (বাতেন)
ভাই লুতফুল বারি পান্না ভাল কবিতা ভালই হয়েছে ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩০ জুলাই, ২০১১
Lutful Bari Panna
জাহিদুল ইমরান, খুব কি ধৈর্য্যের কাজ? ধন্যবাদ...
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩০ জুলাই, ২০১১
Lutful Bari Panna
আপনার জন্যও একটু বেশীই ধন্যবাদ রইল...
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩০ জুলাই, ২০১১
Lutful Bari Panna
অনেক ধন্যবাদ আনিসুর রহমান...
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩০ জুলাই, ২০১১
জাহিদুল ইমরান
মাত্রা ঠিক রেখে ছন্দ ধরে কবিতা লেখা অনেক ধৈর্যের কাজ । কিন্তু আপনি তা পারলেন । বেশ ভালো লেখেছেন ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ জুলাই, ২০১১
এস, এম, ফজলুল হাসান N/A
এই কবিতাটি একটু বেশি-ই ভালো লাগলো | তাই ধন্যবাদটাও একটু বেশি পেলেন |
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ জুলাই, ২০১১
আনিসুর রহমান
অসাধারণ ভালো একটি কবিতা আমার খুব ভালো লাগলো
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ জুলাই, ২০১১
Lutful Bari Panna
বিব্রত বোধ করছি সজীব আহমেদ। ধন্যবাদ আপনাকে...
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ জুলাই, ২০১১
Lutful Bari Panna
নয়ন ভাই.- Thanx..
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ জুলাই, ২০১১
আরো মন্তব্য দেখুন (
৭২
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০৩ মার্চ - ২০১১
গল্প/কবিতা: ৫৫ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী