প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
দ্বিধা
ঘৃণা (সেপ্টেম্বর ২০১৬)
Lutful Bari Panna
মোট ভোট
২৪
প্রাপ্ত পয়েন্ট
৪.৮৩
১৮
৫
৩
ছলকে ওঠা আর্তনাদের তীব্রতা
নিয়তই বয়ে চলি- গায়ে, মাথায়, রক্তের
প্রতিটি বিন্দুতে। অমোঘ মধ্যটানে কেবলই
প্রোথিত হই দৈনন্দিন দ্বিধার জমিনে।
মধ্যবিত্ত বোধ, সংকোচ, সামাজিক দায়
দেনা- সবকিছু মেনে চলি; তুমিই অচেনা।
আয়নার এপারে ওপারে, নিজের সাথেই
আজন্ম যুদ্ধ এক। নিজেকেই খুন করি-
নিজেকেই বাঁচাই।
এ এক দারুণ খেলা। বেগবান
সময়ের ভাঁজ খুলে তবু- স্বপ্নপ্রাপ্ত
মালিশের শিশি হাতে কে এক
ফেরিওয়ালা সমানে হেঁকে চলে।
আহা যদি এমন হত; কোন এক মায়াবী
প্রহরে- লোকভয়, ধর্মের বিভ্রান্ত
দেয়াল; সমস্ত নিষেধ মানা, মানবিক
চৌকাঠ- আচমকা পেরিয়ে গিয়ে
সামগ্রিক দ্বিধাজাল নিমেষেই
ছিঁড়ে খুঁড়ে- তোমার ঘরের কাছে
নিঃসংকোচ পৌঁছে যাই। তোমাকে
ছিনিয়ে আনি-
তোমার ভেতর থেকে
৫
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১৮
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
সেলিনা ইসলাম N/A
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা!
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ অক্টোবর, ২০১৬
নাজমুছ - ছায়াদাত ( সবুজ )
নিজেকে খুন করি নিজেকে বাচাই । কি সুন্দর । অভিনন্দন রইল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ অক্টোবর, ২০১৬
কেতকী
আপনার কবিতা পড়ে মুগ্ধ হয়ে ভেবেছি আপনাকে অক্টোবর সংখ্যায় বিজয়ীর আসনে দেখবো। এই সংখ্যায় বিজয়ী দেখে ভালো লাগলো। অনেক অভিনন্দন রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ অক্টোবর, ২০১৬
Lutful Bari Panna
আমিও এই লেখাটা নিয়ে আশা করিনি। প্রতীক্ষা নিয়ে আমারো আশা আছে। কিন্তু সবসময় দেখেছি যেটা নিয়ে আশা করি- সেটাই হয়না। যেটা নিয়ে আশা করিনি সেটাই কিছু একটা হয়ে যায় :)
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ অক্টোবর, ২০১৬
ফাহমিদা বারী
আন্তরিক অভিনন্দন জানবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ অক্টোবর, ২০১৬
Lutful Bari Panna
অনেক ধন্যবাদ। :)
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ অক্টোবর, ২০১৬
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z
অনেক অনেক অভিনন্দন পান্না ভাই।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ অক্টোবর, ২০১৬
Lutful Bari Panna
ধন্যবাদ ভাই :)
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ অক্টোবর, ২০১৬
এহতেশামুল হক
ভাবগভীরের লেখা । পড়ে ভালো লাগলো । শুভকামনা ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ অক্টোবর, ২০১৬
তানি হক
দ্বিধার এক অসাধারণ উপস্থাপনা ... এক্ল কবিতায় অনেক রকম রঙ । অসাধারণ !
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ সেপ্টেম্বর, ২০১৬
কবি এবং হিমু
মধ্যবিত্ত বোধ, সংকোচ, সামাজিক দায় দেনা- সবকিছু মেনে চলি; তুমিই অচেনা।___বেশ লাগলো
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ সেপ্টেম্বর, ২০১৬
মোজাম্মেল কবির
শেষ পর্যন্ত জয়ী হলো প্রেম....
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ সেপ্টেম্বর, ২০১৬
জালাল উদ্দিন মুহম্মদ
স্বপ্নপ্রাপ্ত মালিশের শিশি হাতে কে এক ফেরিওয়ালা সমানে হেঁকে চলে। ............ // দুরন্ত ও দুর্বার । শুভকামনা প্রিয় পান্না ভাই ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ ঘণ্টা আগে
আরো মন্তব্য দেখুন (
১৮
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০৩ মার্চ - ২০১১
গল্প/কবিতা: ৫৫ টি
সমন্বিত স্কোর
৪.৮৩
বিচারক স্কোরঃ ৩.০৩ / ৭.০
পাঠক স্কোরঃ ১.৮ / ৩.০
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী