কত কালের স্বপ্ন রোদ ঘেষা দুপুর স্বপ্নের পাঠশালা তুমি আমি ভালোবাসা ষোড়শী বিশাল মাঠ অশথ্ব বৃক্ষের তলে হায় আমাদের রান্না বাটী খেলা, আহা! কতকালের ভালোলাগা ছোট নদীটা কত বড় ছিল মনে প্রানে সাতার কাটা, বন্ধু তুমি আরেক টা প্রান আমার প্রতি কেন এত টান, এত মায়া এত টুকুন বয়স নিজের পালকে ওম দিয়েছিলে কনকনে শীত তাড়াতে। এমন করে আর কেউ কখনো দেই নি আমায় বুকের উপর বুক পেতে, রাখতে আমায় আগলে রাখতে আমায় হ্রদপিন্ডে, আহারে ! আহারে! আহারে! বুক ফেটে যায় বুক ভেসে যায় তার অসীম অনুভবে, স্বর্গস্রোতে ভেসে গেছে স্বর্নলতা আজো প্রতিরাতে খুজে ফিরি তারে !
(প্রয়াত অগ্রজ দেওয়ান সিরাজুল ইসলামের স্মরনে, যে আমার এক বছর আগে পৃথিবীতে এসেছিল ,কাউকে না বললে বোঝা দায় ছিল যে আমরা সহোদর, সে ছিল আমার প্রানের বন্ধু, ১৯৯৬ সালের ৫ই আগস্ট এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় যিনি প্রাণ হারান)
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“জুলাই ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জুলাই, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।