কারণ জানা হল না

কষ্ট (জুন ২০১১)

এমএআর শায়েল
  • ১০
  • 0
  • ২৩১
আমার সেদিন ভীষণ কাষ্ঠ হয়েছিল
যেদিন তোমাকে অশ্রু ভেজা চোখে
কাঁদতে দেখেছিলাম।
কেন তুমি কেঁদেছিলে সেদিন
কারণ সুধাইনি, তখন
শুধু তাকিয়েছিলাম বোকার মতন।
আমার সেদিন করার
কিছুই ছিল না,
বিশ্বাস কর-
তুমি ছিলে,
অনেক মেয়ের ভিড়ে।
তবে কেন কেঁদেছিলে,
কারণ
জানা হলনা এখনও
জীবনের হিসাব-নিকাশে
ফলাফল মেলাতে চেষ্টা করেছি অনেক,
ফলাফলের কোঠা
বরাবরই ছিল, শূন্যের কোঠায়।
আর যখন, কারণ জানতে পারলাম
তখন...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
উপকুল দেহলভি মোটামুটি ভালো লাগলো; সত্য ও সুন্দর আলোকিত আগামীর দিকে এগিয়ে যান; শুভ কামনা আপনার জন্য.
তৌহিদ উল্লাহ শাকিল N/A ভালবাসা এবং ভালো লাগার কবিতা . মন্দ হয়নি . শুভকামনা রইলো .
মোঃ ইকরামুজ্জামান (বাতেন) মারহাবা ভাল একটি কবিতা । চালিয়ে যান। শুভ কামনা রইলো।
ওবাইদুল হক বন্ধু চোখের জলে ভাসালে । এমন কবিতা কয় জনেই বা লিখে । অসাধারন ৪ পার যদি আমার প্রতিদােন ঘুরে আসিও । ধন্যবাদ ।
খোরশেদুল আলম তখন কি ? কবিতার মধ্যে ছোটগল্পের সাধ পেলাম...........
এমএআর শায়েল আমি নিজেই কাদলাম.
জাকারিয়া আপনার কবিতার পরিসমাপ্তি অসাধারণ ..মনের মধ্যে জানার একটা আকাংখা থেকে গেল
junaidal অসাধারণ হয়েছে।
Md. Akhteruzzaman N/A কবিতার শিরোনাম খুব ভালো লাগলো ..

০২ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী