ব্যবধান

শীত (জানুয়ারী ২০১২)

Md. Mostafizur Rahman
  • ৩৫
  • 0
  • ২৩৭
বই হাতে পাঠশালায় যেতাম
আমি আর নির্মল ।
ছোটখাট নির্মলের সাথে লম্বা আমি
না পারতাম পড়াশোনায়, না পারতাম খেলাধুলায় ।
সে যখন পাঁচ একে পাঁচ,পাঁচ দু গুনে দশ পড়ছে
আমি কেবল এক একে এক , দুই একে দুই ।
আমার বইগুলি যখন চারিদিকে অবিন্যস্ত,
নির্মলের তখন বইয়ের জন্য অনশন ।
যুদ্ধে যেদিন তাদের বাড়ি লুট হল
আমাদের বাড়িতে তখন উৎসবের আমেজ ।
যুদ্ধশেষে নির্মলের নিখোঁজ বাবার
সন্ধান আর মিললনা ।
অনেক নাম না জানা শহীদের ভিড়ে
তার নামটিও হারিয়ে গেল ।
আর আমার বাবা হলেন চেয়ারম্যান ।
সেই থেকে শুরু ব্যবধান ।
সেই থেকে শুরু নির্মলের জীবন যুদ্ধ ।
পড়ালেখার সাথে সম্পর্ক ছিন্ন ।

শত ব্যস্ততার মাঝে এখনো
মায়ের হাতের পিঠে খাওয়ার লোভে
প্রতি শীতে যখন গ্রামে যাই ,
নির্মলের এক পাল ছোট ছেলে মেয়ের
লোভাতুর দৃষ্টি আমাদের আঙ্গিনায় ।
শীত বস্ত্রে আচ্ছাদিত আমার দুই
সন্তান তাদের কাছে রুপকথার রাজকন্যা ।

কতবার নির্মলের সাথে কুস্তি লড়ে ঘর্মাক্ত হয়েছি ,
হয়েছি লজ্জিতও ।
কিন্তু প্রতি শীতে নিজের পরিচয়ের
লজ্জা নতুন করে আমাকে বিক্ষত করে ।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক তবার নির্মলের সাথে কুস্তি লড়ে ঘর্মাক্ত হয়েছি , হয়েছি লজ্জিতও । কিন্তু প্রতি শীতে নিজের পরিচয়ের লজ্জা নতুন করে আমাকে বিক্ষত করে । ........
ভালো লাগেনি ২৫ জানুয়ারী, ২০১২
খন্দকার নাহিদ হোসেন কবিতাটি পড়ে রীতিমত ধাক্কার মতো খেলাম। কারণ একটাই- ভাবিনি এতো ভালো কবিতাটি হবে। কবি তার নিজ যোগ্যতাতেই সেরাটা পেলো।
ভালো লাগেনি ২৫ জানুয়ারী, ২০১২
তানজির হোসেন পলাশ ভালো হয়েছে / ধন্যবাদ /
ভালো লাগেনি ২৫ জানুয়ারী, ২০১২
সিপাহী রেজা এমন একটা গল্প হয়ত সবারই থাকে, সুন্দর হয়েছে ভাই। অন্যরকম একটা অনুভূতি হচ্ছে গভীরে। ধন্যবাদ।
ভালো লাগেনি ১৬ জানুয়ারী, ২০১২
বশির আহমেদ স্মৃতি কাতর এক বেদনা ও বিত্ত বৈববের ব্যবধান ফুটে উঠেছে কবিতায় । অনেক সুন্দর একটি কবিতা পড়লাম ।
ভালো লাগেনি ১৪ জানুয়ারী, ২০১২
নিলাঞ্জনা নীল অসাধারণ একটা কবিতা......... পড়ে অদ্ভুত একটা অনুভুতি হলো......
ভালো লাগেনি ১৪ জানুয়ারী, ২০১২
Md. Mostafizur Rahman রোদের ছায়া, আবু ওয়াফা মোঃ মুফতি @ পড়ার ও মন্তব্যের জন্যে ধন্যবাদ l
ভালো লাগেনি ১২ জানুয়ারী, ২০১২
Md. Mostafizur Rahman এস, এম, ফজলুল হাসান @ একবারেই সময় দিতে পারছি না গ.ক. তে ল অল্ল্প কিছু কথায় নিজের কিছু অনুভুতি কবিতার মাধ্যমে তুলে ধরতে চেয়েছি l মন্তব্যের জন্য ধন্যবাদ.
ভালো লাগেনি ১২ জানুয়ারী, ২০১২
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) অসাধারণ একটি কবিতা অনেক দিন পর পড়লাম, কবিতার সাথে গল্পটিও যেন ব্যবধান টা বুঝিয়ে দিল/

০২ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী