বাংলাদেশ

দেশপ্রেম (ডিসেম্বর ২০১৩)

Azaha Sultan
  • ১৯
  • ১১৪
বাংলাদেশ আমার বাংলাদেশ
আদরসোহাগ-স্নেহমমতার
নেইকো শেষ নেইকো শেষ--
বাংলাদেশ আমার বাংলাদেশ॥

ধন্য আকাশ ধন্য বাতাস ধন্য চাষীর চাষ
ধন্য হাট ধন্য মাঠ ধন্য মাঠের ঘাস
ধন্য ধন্য ধন্য সারা ধন্য এ মাটির ধরা
ফুলেফলে বাগানভরা
নেইকো লেশ নেইকো লেশ--
বাংলাদেশ আমার বাংলাদেশ॥

বাংলাদেশ আমার বাংলাদেশ
কেমন হরষ কেমন বরষ
কেমন সরস কেমন বেশ--
বাংলাদেশ আমার বাংলাদেশ॥

কর্ণফুলী ব্রহ্মপুত্র পদ্মা মেঘনা যমুনা গোমতী
খিলখিলিয়ে হাসে কত--হাসে নিরবধি
রাখালের বাঁশির সুরে মন কেড়ে নেয় শঙ্খনীরে
বনেবনে তীরেতীরে
নেইকো রেষ নেইকো রেষ--
বাংলাদেশ আমার বাংলাদেশ॥
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আশা বাংলাদেশ আমার বাংলাদেশ- বারবার পড়তে পড়তে মনটা ভরে যায়। চলতে থাকুক সুলতান ভাইয়ের কবিতা।
অদৃশ্য লেখক ভাল লাগা রইলো :)
জালাল উদ্দিন মুহম্মদ প্রাণের কথামালা । ভাল লাগলো খুব ।
তানি হক কর্ণফুলী ব্রহ্মপুত্র পদ্মা মেঘনা যমুনা গোমতী খিলখিলিয়ে হাসে কত--হাসে নিরবধি রাখালের বাঁশির সুরে মন কেড়ে নেয় শঙ্খনীরে বনেবনে তীরেতীরে নেইকো রেষ নেইকো রেষ-- বাংলাদেশ আমার বাংলাদেশ॥ .... মন ভরানো কবিতা :) অনেক অনেক ধন্যবাদ সুলতান ভাই
F.I. JEWEL N/A # সাবাশ---সাবাশ । অনেক সুন্দর ও অসাধারন ।।
কবিরুল ইসলাম কঙ্ক ভালো লেগেছে লেখা । অনেক শুভেচ্ছা রইল ।
মাহমুদুল হাসান ফেরদৌস সুরে সুরে পড়তে ভাল লাগছে আপনার লেখাটি।
মোঃ মহিউদ্দীন সান্‌তু বেশ চমৎকার লেগেছে কবিতাটি। অনেক ধন্যবাদ কবিকে।
সুমন সুন্দর কাব্যগীতি, ভাল লাগল
মাসুম বাদল কবিতায় ভাললাগা !!!

০২ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৭৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী