ভালবাসার পঙক্তি মালা

ভালবাসা (ফেব্রুয়ারী ২০১১)

সেলিনা আশরাফ
  • ১৫
  • 0
  • ৫৪৯
(১)
ভালবাসি আমি তোমায় নয় তো তোমার রূপ,
প্রেম সাগরে জোয়ার এলে দিও তাতে ডুব।
আমার মনের কথা গুলো সব হয়েছে বলা,
বললে নাতো কোন কথা করলে অবহেলা।
যদি ভাল নাইবা বাস থাকবে কেন চুপ,
দাও গো সাড়া ভালবাসায় প্রেম সাগরে ডুব।
পাষাণ প্রিয়া কষ্ট বাড়াও বুকের হিমালয়ে,
হালকা করি বুকের জ্বালা মনের কথা কয়ে।
(২)
প্রেম পিয়াসী মনটা আমার ভালবাসায় ঠাসা,
শূন্য বুকে হৃদয় পুরে তাকে পাবার আশা।
প্রেমের আগুন জ্বলছে দ্বিগুণ বলতে দ্বিধা নাই,
তার প্রেমেতে মজতে গিয়ে তাকে না আর পাই।
প্রেম পিয়াসী মনটা আমার করছে আঁকুপাঁকু,
প্রেমের জন্য দিন দুপুরে ঢুকাসনে আর চাকু।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শিশির সিক্ত পল্লব ভালো লেগেছে................
সেলিনা আশরাফ আমার সকল বন্ধুদের ধন্যবাদ
সূর্য N/A ধন্যবাদ এত সুন্দর একটা কবিতা উপহার দেয়ার জন্য ......
বিন আরফান. N/A আপনি যা লিখেছেন এটা অমূল্য, দুনিয়াতে আর কেহ তা লিখতে পারে নাই . খুব ভালো লাগল চালিয়ে যান. আপনি একদিন বড় হবেন এই প্রত্যাশায় , বিন আরফান.
Dubba সুন্দর লাগলো

২১ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬