প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
ঋষি ও পারিজাতপারি
ব্যথা (জানুয়ারী ২০১৫)
আকেল হায়দার
৬
0
২৩
প্রতিদিন ছড়িয়ে দিয়ে যাই স্বপ্ন
সাত রঙে বোনা যত ইচ্ছে মেঘ
আমূল বৃষ্টিহীন তোমার আকাশে ।
শরতের শাড়িতে
নক্ষত্রের ঝুমকায়
জোছনার অলংকারে
কিংবা মনভেজা বর্ষায় ।
তুমি ইচ্ছে হলে ছুঁয়ে দেখো
পথ হেঁটে যাও
স্নিগ্ধ হও ছায়ায়
অথবা মুঠোভরে নাও স্বচ্ছতায় ।
আর...মহাকাশ সম ব্যথার পার্বণ এনে
ঢেলে দাও আমার উঠোনে অবলীলায়-
আমি আরো একবার ডুবি সে চোরাবালি সৈকতে
মৌনতা ও শূন্যতার যৌথ আল্পনায় ।
সারি সারি নির্ঘুম রাত জড়ো হোক বুকে
আসুক সীমাহীন ঝড় মহাকাল ধরে-
তবু জেনো তুমি আজ বন্দী- আমার আলোছায়ায়
ঠিক হৃদপিণ্ডের পাঁজরে; চোখের গভীরে কর্নিয়ায়!
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শেখ শরফুদ্দীন মীম
তুমি ইচ্ছে হলে ছুঁয়ে দেখো পথ হেঁটে যাও স্নিগ্ধ হও ছায়ায় অথবা মুঠোভরে নাও স্বচ্ছতায় । ভালো লিখেছেন। আমার ছোট্ট লিখটুকু সময় করে পড়বেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৫ জানুয়ারী, ২০১৫
মাইদুল আলম সিদ্দিকী
শরতের শাড়িতে নক্ষত্রের ঝুমকায় জোছনার অলংকারে **** দারুণ হয়েছে... অলংকরণ ছিল প্রচুর।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ জানুয়ারী, ২০১৫
মিলন বনিক
সারি সারি নির্ঘুম রাত জড়ো হোক বুকে আসুক সীমাহীন ঝড় মহাকাল ধরে- ভালো লাগলো...
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ জানুয়ারী, ২০১৫
গোবিন্দ বীন
ডুবি সে চোরাবালি সৈকতে মৌনতা ও শূন্যতার যৌথ আল্পনায় । সারি সারি নির্ঘুম রাত জড়ো হোক বুকে আসুক সীমাহীন ঝড় মহাকাল ধরে- তবু জেনো তুমি আজ বন্দী- আমার আলোছায়ায়।ভাল লাগল,ভাই।পাতায় আমন্ত্রন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ জানুয়ারী, ২০১৫
সৃজন শারফিনুল
ভালোলাগা ও ভোট রেখে গেলেম।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ জানুয়ারী, ২০১৫
সোপান সিদ্ধার্থ
“ আমি আরো একবার ডুবি সে চোরাবালি সৈকতে মৌনতা ও শূন্যতার যৌথ আল্পনায়। ” ভালো লাগল, ভোট ও নতুন বছরের শুভেচ্ছা রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ জানুয়ারী, ২০১৫
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২১ জানুয়ারী - ২০১১
গল্প/কবিতা: ১৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী