নিশীথের জলসা

কষ্ট (জুন ২০১১)

হাসান ইমরোজ
  • ১৫
  • 0
  • ৪৪৪
লাবন্য !
গভীর রাতের নিঃশব্দ জলসা
দেখেছো কখনও ?
যার আয়োজন হয়েছে শুধু
তোমার জন্য।

এখানে, তবলা বাজায় আমার হৃৎপিন্ড
নৃত্য করে আমার সমতল পিঠ ।
দোতরা বাজায় সমসত্দ ধমনী ও শিরা ।
কথাগুলো, চোখ ফেটে বেরিয়ে আসে
অঝোর ধারায়।

গানের জাদুময়তায় মাতাল হয়ে
এলোপাথারি ছোটে লোহিত কণিকারা।
গান শেষে, তালি দেয় দূর আকাশের তারা।

আর দাগ সর্বস্ব চাঁদ
সহানুভূতির হাত বাড়ায়
যে কিনা আমারই মতো একা,

একা এবং কলংকিত!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য N/A শেষ চারটা লাইনে যেমন একটা উপমার কাব্যিক প্রয়োগ ছিল সেটা >এখানে, তবলা বাজায় আমার হৃৎপিন্ড নৃত্য করে আমার সমতল পিঠ । দোতরা বাজায় সমসত্দ ধমনী ও শিরা ।> এই লাইনগুলোতে ততটা প্রতিষ্ঠিত হয়নি। তবে প্লটটা ভাল লেগেছে।
Shahnaj Akter N/A দারুন !!!!!! ভোট দিলাম আপনাকে I
তৌহিদ উল্লাহ শাকিল N/A বেশ ভালো . আপনি লিখতে থাকেন . আপনার লেখার হাত ভালো .
অসীম কুমার সাহা আর দাগ সর্বস্ব চাঁদ সহানুভূতির হাত বাড়ায় যে কিনা আমারই মতো একা, একা এবং কলংকিত! অসধারণ অনুভুতির প্রকাশ, খুব ভালো লাগলো
হাসান ইমরোজ Thanks apu, @ আয়শা জাহান
আয়শা জাহান ভালো লিখেছেন ভাইয়া
হাসান ইমরোজ ধন্যবাদ @কামরুল হাসান ফুলের ধর্মই গন্ধ বিলানো, কেউ তা নিক বা না নিক, ধন্যবাদ @ Md. Akhteruzzaman অনেক অনেক ধন্যবাদ ভা্ই @ মামুন ম.আজিজ অপনার চোখে যে পড়েছে তাতেই আমি সন্তুষ্ট, ধন্যবাদ ভাই@ আবু ফয়সাল আহমেদ তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু @ Tanni

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬