বর্ষা

বর্ষা (আগষ্ট ২০১১)

মাহমুদ আলম
  • ১৮
  • 0
  • ৩৭৩
ঝরঝর অবিরাম ঝরে ঘন-নীর
ছলছল টলমল নয়নরে তীর,
শনশন হু হু ঝড়-বায়ু বহে অই
হেন দিনে হায় মোর প্রিয়জন কই !
চারিধার চুপচাপ ঝুপঝাপ বৃষ্টি
অবিশ্রাম বাদলের এ কি অনাসৃস্টি !
ঘুম আসে ঘুম নয় আধখানি তন্দ্রা
তবু খুলে যায় কত রূপকথা পর্দা !
সেই দেশ দেখা হয় যেথা শুধু অদ্ভূত
যেথা শুধু কেচ্ছা, নেই বাস্তবের খুঁত;
নিখুঁত গল্পটা চলে তাই দিনরাত
বাদলের উত্সবে মিলি যত সাঙ্গাত্ ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কৃষ্ণ কুমার গুপ্ত অনেক সুন্দর কবিতা। ভাল লাগা রইলো।
মিজানুর রহমান রানা ভালো হয়েছে, শুভ কামনা, ভোট গৃহীত হয়েছে
সূর্য N/A দু'একটা শব্দ ধ্বনি সৌন্দর্যে কিছুটা ব্যাঘাত ঘটিয়েছে। এমনিতে বেশ ভাল একটা কবিতা।
ডা. মো. হুসাইন আলী সুন্দর ছন্দের একটি কবিতা কিন্তূ পাঠক কম তাই মনটা খুব খারাপ হলো।শুভ কামনা রইল।

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী