প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
ভয় লাগে মনে........
ভয় (এপ্রিল ২০১৫)
এই মেঘ এই রোদ্দুর
২৯
৮
৬
শুধু ভয় লাগে, ভয়টা মনের কোণে
কেমন করে যাচ্ছে দিন গোনে গোনে গোনে।
ভয় লাগে গো ভয়, ভয়ে আত্মা কাঁপে
দিন যায় চলে তবু মন ভরা পাপে।
লাগেরে ভয় শুধু, জ্যোতি যাবে নিভে
নিভে গেলে বলোতো আমার কী হবে?
ভয়টা বাড়ছে দিনে দিনে, মনে খুব ভয়
কেমন করে দেহের জোড়ায় হচ্ছেরে ক্ষয়।
উহ্ কি ভয়রে! ভয়টা কেমন করছে তাড়া
ঘুরে ঘুরে খুঁজে তারে হচ্ছি সারা।
আহ্! ভয় মনের ভিতর; ভয় লাগছে তো শুনো!
দেখতে চাচ্ছি যাকে দেখিনি এখনো।
ধীরে ধীরে ভয় ঢুকছে মনের ভিতরে; ভয় ভয়
চোখের দৃষ্টি ঝাপসা হবে, এ কেমন করে হয়!
ভয়ে অস্থির থাকি সারাক্ষণ; বসবাস ভয়ের বাড়ি
দিন মাস বছর যায় কেন শুধু সময়ের কাছে হারি।
ভয়ে থাকি সারাদিন; যদি ফেলে যাই কোন কিছু
যদি ভুলে শেষ নি:শ্বাসের আগে মাথাটা হয় নিচু।
মনে ভয় বাড়িয়ে দিচ্ছে সময়; ক্যালেন্ডার আর ঘড়ি
কত কিছু করার, দেখার এখনো বাকি, কি করি!
যাকে পেতে চাইরে প্রতিক্ষণ; সেও ভয় বাড়িয়ে দিচ্ছে
চলে যাবে সেও; ভাল না বেসে কেমন বদলা নিচ্ছে!
দিনের আলোতে যাকে দেখতে চাই, সে কেনো থাকে আঁধারে
সে যাচ্ছে দূরে, আমার দেহের রক্ত হচ্ছে বুঝি সাদারে।
ভয় পাইয়ে দিয়ে সে কোন্ মায়ার টানে মনটাকে দিচ্ছে নাড়া
ডাকছি যে পিছু, স্মরণে এনে দেই সময়, দিচ্ছেনা সাড়া।
যদি আশারা পূর্ণতা না পায়, ভয়! যদি যাই কুঁকড়ে তবে
দু চোখ ভরা আলো নিয়ে নিভে যাইরে অকষ্মাৎ কী হবে ?
ভয়ের ছোটে যদি ভুলে যাই সব; বিষাদে ছেঁয়ে যায় মন তবে
তার সুরে সুর মিলাই ভুলে ভুলে, ভয় লাগে কী হবে কী হবে!!
(০২ জানুয়ারী ২০১৫)
৮
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
২৯
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
নাসির আহমেদ কাবুল
ভালো লেগেছে। শুভেচ্ছা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ মে, ২০১৫
ONIRUDDHO BULBUL
দু:খিত আপু, লেখাটা দেরিতে পড়লাম। অনেকদিন পাতায় আসা হয় না। ভয় নিয়ে সুন্দর কবিতা পড়লাম। প্রীতিময় শুভেচ্ছা জানবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ মে, ২০১৫
আল্ আমীন
ভয়ে ভয়ে যাচ্ছেরে দিন,ভয়ে ভয়ে বাড়ছে যে ঋণ! আরও ভাল ভাল কবিতা লেখা হোক সেই শুভকামনা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ এপ্রিল, ২০১৫
এই মেঘ এই রোদ্দুর
আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৯ এপ্রিল, ২০১৫
তুলি-সুমি
ভয়ের কবিতা ভাল লাগল আপি। লিখে যান আরো শুভেচ্ছা রইল
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ এপ্রিল, ২০১৫
এই মেঘ এই রোদ্দুর
থ্যাংকস এ লট
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৯ এপ্রিল, ২০১৫
জামিউর রহমান কানন
ভয়কে জয় করুন সুন্দর থাকুন
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ এপ্রিল, ২০১৫
এই মেঘ এই রোদ্দুর
ধন্যবাদ অনেক অনেক
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৯ এপ্রিল, ২০১৫
কাজী সালমা শিল্পী
ভয়ের কবিতা সুন্দর লাগল
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ এপ্রিল, ২০১৫
এই মেঘ এই রোদ্দুর
ধন্যবাদ আপু
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ এপ্রিল, ২০১৫
জসীম উদ্দীন মুহম্মদ
সুন্দর একটা কবিতা পড়লাম। ভাই। শুভ কামনা রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ এপ্রিল, ২০১৫
এই মেঘ এই রোদ্দুর
অনেক ধন্যবাদ ভাল থাকুন ভাইয়া
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ এপ্রিল, ২০১৫
সেলিনা ইসলাম N/A
ভয়ে ভয়ে যাচ্ছেরে দিন,ভয়ে ভয়ে বাড়ছে যে ঋণ! আরও ভাল ভাল কবিতা লেখা হোক সেই শুভকামনা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১০ এপ্রিল, ২০১৫
এই মেঘ এই রোদ্দুর
ধন্যবাদ আপি
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ এপ্রিল, ২০১৫
আখতারুজ্জামান সোহাগ
‘‘ভয়ের ছোটে যদি ভুলে যাই সব; বিষাদে ছেঁয়ে যায় মন তবে তার সুরে সুর মিলাই ভুলে ভুলে, ভয় লাগে কী হবে কী হবে!!’’ দারুণ। শুভকামনা আপা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১০ এপ্রিল, ২০১৫
এই মেঘ এই রোদ্দুর
িআন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ এপ্রিল, ২০১৫
F.I. JEWEL N/A
# অনেক সুন্দর একটি লেখা ।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১০ এপ্রিল, ২০১৫
এই মেঘ এই রোদ্দুর
ধন্যবাদ আপনাকে
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ এপ্রিল, ২০১৫
আরো মন্তব্য দেখুন (
২৯
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০১ মার্চ - ২০১১
গল্প/কবিতা: ১৭১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী