প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
তবু কেন এত শুন্যতা.....
শুন্যতা (অক্টোবর ২০১৩)
এই মেঘ এই রোদ্দুর
৮
0
৬২
চারপাশে কোলাহল, মানুষের চলাচল ।
হাসি ঠাট্টা আনন্দ, সময় কাটে নয়তো মন্দ ।
গোচরে কত ঘটনা, করে কেউ রটনা ।
কখনো একলাটি; কল্পনায় নাড়ি কলকাটি ।
কিছু টুকরো স্মৃতি, বাড়ায় মনে প্রীতি ।
জীবন চলার পথে, পরিচয় কতজনার সাথে ।
নীরবে মানুষ দেখি, নিত্য নতুন কত কিছুই শিখি ।
কারো আনন্দে হই আবেগাপ্লুত, কাছের মানুষ হয়ে যাই দ্রুত ।
পাশে থেকে কেউ সাহস জোগায়, কেউবা প্রশ্নবানে শুধু ভোগায় ।
পাই কত শ্রদ্ধা-ভালবাসা, কারো মনে হয়ে রই আশা ।
কখনো কারো মৌনতায়, বুক ভরে অপূর্ণতায় ।
এত কিছুর মাঝে, কারো নি:শ্বাসের ছোঁয়া বুকের ভাঁজে ভাঁজে ।
বাড়ায় তীব্র যন্ত্রণা অবহেলায়, আনন্দ হয়ে থাকে না সে, সকল খেলায়
আলোর মাঝে অমানিশা, ধুক ধুক অন্তরে বাজে হতাশা ।
বিবর্ণ আলোয় দেহ অবসন্ন, পিপাসায় কাতর তাকে কাছে পাবার জন্য ।
বুকে অষ্ফুট কাতরতা, কোলাহলে থেকেও যেন নিষ্ঠুর নিস্তব্ধতা ।
আশারা হয় মরীচিকা, কষ্টরা শব্দ হয়ে খাতায় হয় লেখা ।
বিষন্নতারা থেকে থেকে কড়া নাড়ে, ধীরে ধীরে অন্তহীন শুন্যতা বাড়ে ।
ওরে নিবোর্ধ মন, কেন মানতে চাও না একা হয় সব মানুষ জন ।
জোর করে পাওয়া কি যায় পূর্ণতা? ক্রমেই বাড়ছে ভালবাসার প্রতি বিমুখতা।
তবুও সীমাহীন শুন্যতার মাঝে, বেঁচে থাকি উচ্ছাসে, উল্লাসে, ব্যস্ত থাকি শত কাজে ।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
F.I. JEWEL N/A
# ভাবটা বেশ জোড়ালো ও গভীর । কবিতার কাব্যিক দিকটাও বেশ ভালো । সবকিছু মিলে অনেক অনেক সুন্দর । এক কধায় অসাধারন ।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ অক্টোবর, ২০১৩
মোকসেদুল ইসলাম
তবুও সীমাহীন শুন্যতার মাঝে, বেঁচে থাকি উচ্ছাসে, উল্লাসে, ব্যস্ত থাকি শত কাজে । - চমৎকার লিখেছেন। ভাল লাগা জানাই
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ অক্টোবর, ২০১৩
এই মেঘ এই রোদ্দুর
অনেক ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ অক্টোবর, ২০১৩
তানি হক
চমৎকার কবিতা ... খুব ভালো লাগলো ছবি আপু ...
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ অক্টোবর, ২০১৩
এই মেঘ এই রোদ্দুর
থ্যাংকু
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ অক্টোবর, ২০১৩
মিলন বনিক
তবুও সীমাহীন শুন্যতার মাঝে, বেঁচে থাকি উচ্ছাসে, উল্লাসে, ব্যস্ত থাকি শত কাজে ।এই শেষ লাইনটিই যেন সব কিছুর সার কথা...চমৎকার লেখনি...খুব ভালো লাগলো....
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ অক্টোবর, ২০১৩
এই মেঘ এই রোদ্দুর
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ অক্টোবর, ২০১৩
কবিরুল ইসলাম কঙ্ক
ভালো লাগলো । শারদীয়া ও ঈদের প্রীতি ও শুভেচ্ছা ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ অক্টোবর, ২০১৩
এই মেঘ এই রোদ্দুর
আপনাকেও শুভেচ্ছা
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ অক্টোবর, ২০১৩
জায়েদ রশীদ
ভাল লাগল কবিতা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ অক্টোবর, ২০১৩
এই মেঘ এই রোদ্দুর
ধন্যবাদ :)
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ অক্টোবর, ২০১৩
জাকিয়া জেসমিন যূথী
নির্বোধ শুন্যতার অবসান হউক, ভালোবাসায় ব্যস্ততায় জীবন পূর্ণতা পাক। শুভকামনা রইলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ অক্টোবর, ২০১৩
এই মেঘ এই রোদ্দুর
ধন্যবাদ আপু
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ অক্টোবর, ২০১৩
ওয়াহিদ মামুন লাভলু
ভালো লিখেছেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ অক্টোবর, ২০১৩
এই মেঘ এই রোদ্দুর
অনেক ধন্যবাদ :)
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ অক্টোবর, ২০১৩
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০১ মার্চ - ২০১১
গল্প/কবিতা: ১৭১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী